এই মেক্সিকান মানুষটির নাম অর্নুলফো কাস্তরেনা।গতবছর লন্ডনে অনুষ্ঠিত প্যারালিম্পিক আসরে তিনি মেক্সিকো দলের প্রতিনিধিত্ব করেছেন।তাঁর কোনো পা নেই, আছে শুধু মাত্র এক হাত তারপরও তিনি যে কারো চেয়ে অনেক ভালো সাঁতার কাটেন । তিনি মেক্সিকোর পক্ষে প্রথম পদক জয় করেছেন।
আর আমরা অনেকে হাত, পা সব নিয়েও আমাদের দৈনন্দিন জীবনের কাজ কর্মে কতোনা অলসতা আর অবহেলা করি ।
প্যারালিম্পিকে একজন নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কাজ করার সুবাদে পদক জয়ের মতো বিরল ঘটনাটি দেখার সৌভাগ্য হয়েছে আমার ।পদক পেয়ে উনি যখন কাঁদছিলেন চোখের পানি ধরে রাখতে পারিনি...
ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু,
পথে যদি পিছিয়ে পড়ি কভু॥
এই-যে হিয়া থরোথরো কাঁপে আজি এমনতরো
এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু ॥
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



