ধরো,
ট্রেনের নাম ‘গন্তব্যহীন এক্সপ্রেস’, আন্ত:নগর;
এক নগর ছেড়ে ট্রেন ছুটে চলে যাচ্ছে আরেক
ভ্রান্তনগরে, বিরামহীন।
অবিরাম ছুটে চলতে চলতে আমরা যখন ঠিক
‘প্রেমগড়’ অতিক্রম করছিলাম, তখন মধ্যরাত,
ট্রেন থেমে গেলো হঠাৎ।
মনে করো,
সে রাতে পূর্ণিমা ছিল, জোছনালোকিত মায়াময়
চারিদিকে ফাঁকা মাঠ-ঘাট, মনের ভেতরে ভয়
ছিল তবু, ট্রেন থেকে নেমে নেমে যাচ্ছি আমি,
আমি একা নই ঠিক, আমার সঙ্গে নামছিলে তুমি।
কে তুমি? সুন্দরীতমা, এমন মায়াবী মধ্যরাতে
নিজের গন্তব্য ভুলে, হাঁটছিলে আমার সাথে।
ভাবো,
অচেনা তুমি, ধবল জোছনা গায়ে মেখে মেখে
অজানায় দিচ্ছ পাড়ি, আমার চোখে চোখ রেখে।
হাওয়ারা তোমায় করছিল ধাওয়া, তোমার চুলে
দেখেছি আমি, যাচ্ছে যেন তেপান্তরের দুয়ার খুলে।
ভাবতে থাকো,
গন্তব্যহীন ট্রেন শেষ অবধি পৌছে যাচ্ছে নিজ গন্তব্যে। আমি-তুমি ছুটে চলছি আদিগন্তপুরের দিকে। চারপাশে যেন নির্জন নগ্নতা ছড়িয়ে ছিটিয়ে আছে। এসব ছাড়িয়ে আমরা ছুটে চলেছি। ছুটে ছুটে চলছি। বহুদুরে একটি আলোর রেখা। ভোরের আলো ফুটবার আগেই, সেই রেখা আমাদের ছুয়ে দিতে হবে।
২
ধরো, মনো করো, ভাবো আর ভাবতে থাকো........
আমরা আর পৃথিবীর পাড়ে ফিরিয়া আসিবো নাকো।
৩
তুমি সর্ন্তপণে, ধরে রেখেছিলে আমার হাত
এভাবেই কেটে যাচ্ছে মায়বাী মধুর রাত
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।