আমি বলছিনা আবার পরীক্ষা নিতেই হবে, আমি চাই
কেউ একজন মেধার মূল্যায়নে সচ্ছতা নিশ্চিত করুক !
পরীক্ষা দিয়ে ভাল কোথাও চান্স পাওয়ার জন্য।
প্রশ্ন ফাঁস দেখতে দেখতে আমরা ক্লান্ত।
.
আমি বলছিনা, আবার পরীক্ষা নিতেই হবে আমি চাই
যারা ২০০ তে ১৯৮ পেয়েছে তাদের জাদু ঘরে রাখা হোক।
আমি বলতে চাইনা চান্স প্রাপ্ত সকল মেধাহীন।
আমি জানি কর্পোরেট এই যুগে টাকা মুক্তি দিয়েছে সারাদিন পড়াশুনা করার দায় থেকে।
আমি চাই কেউ একজন জিজ্ঞাসা করুক
পাঁচ বছর পর আজকে চান্স প্রাপ্ত সব ডাক্তারের কাছে আমরা নিরাপদ তো.?
নাকি চিকিত্সার আগে আর একবার ভাববো.?
নাকি চিকিত্সার আগে আরেকবার পরীক্ষা করে নিবো তখন ?
.
আমি বলছিনা আবার পরীক্ষা নিতেই হবে, আমি চাই
কেউ একজন পরীক্ষার সচ্ছতা একশত ভাগ নিশ্চিত করে দিক।
কেউ আমাকে, "পরীক্ষায় শুধু মেধাবীরাই চান্স পেয়েছে" বলুক।
.
প্রকাশিত মেডিকেল পরীক্ষার ফল বাতিল না করুক,
শুধু কেউ একজন জিজ্ঞাস করুক,
তোমার চেহারা এতো মলিন কেন, চোখ কেন এত লাল ?
.
তাশফিয়া নওরিন
::
নির্মলেন্দু গুনের কবিতা অবলম্বনে রচিত
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



