অনেক দিন কিছু লিখিনা, আসলে লিখতে ইচ্ছা করে না। যারা প্রকাশ্য সত্যকে মিথ্যা বলে লিখলে তো তাদের নিয়েই লিখতে হবে। ১৮ সেপ্টেম্বর মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হবার পর প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। র্যাব পুলিশের কাছে গ্রেফতার হওয়ার পরিমানটাও নেহাত কম নয়। যারা গ্রেফতার হয়েছে তারা প্রত্যেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় পর্যায়ে রয়েছে। কোচিং গুলোই মুলত মধ্যস্হতা করে প্রশ্ন ফাঁস করেছে। ইউজিসির এক কর্মকর্তা র্যাব হেফাজতে থাকা কালিন মারাও গিয়েছে । র্যাব যতই বলুক স্বাভাবিক মৃত্যু হ্নদ রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে পরিবারের মন কি তা মানবে?
.
সরকার পক্ষ যখন বলছে প্রশ্ন ফাঁস হয়নি তবে বাড়ি থেকে কোন অভিযোগের ভিত্তিতে ধরে নিয়ে রিমান্ড দেয়া হলো। জাতি হয়ত এ প্রশ্ন করার অধিকার হারিয়ে ফেলেছে। কাদের কাছে বিচার চাইবে, যার চোখের পলকে পলকে সত্যকে মিথ্যা বলে পরিচয় করিয়ে দেয়। আর আমাদের মিডিয়া গুলো চমত্কার ভাবে তাদের পক্ষ নিয়ে তা উপস্হাপন করছে। আসলেই সবাই দল কানা যখন যে দল ক্ষমতায় মিডিয়ার সুর সেই দলের তৈরী করা সুরে বাজতে থাকে। ছাত্রদের ন্যায্য আন্দোলন হয় জনগনের দুর্ভোগ । আর ভি আই পি দের সেচ্ছাচারিতা জনগনের আনন্দের সাথে অংশ গ্রহন।
.
আজকে জনাব নাছিম সাহেব বলেছেন মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়নি । তার মানে শিক্ষার্থীরা কান চিলে নিয়েছে শুনেই মার খেতে রাস্তায় নেমেছে। আন্দোলন কারীরা সবাই চান্স পাবে না জেনেও আন্দোলন করছে শুধু মাত্র নৈতিকতা থেকে। অন্যায়কে মানবে না বলেই। ইউটিউবে একটা ভিডিও ক্লিপ দেখলাম যেখানে এক পুলিশ অফিসার শিক্ষার্থীদের বলছে লেখা পড়া নাকি সে মলদ্বার দিয়ে ঢুকিয়ে দিবে। (আমি যথার্থ মার্জিত ভাবে বলেছি তার অভিব্যক্তি অশ্লীল ছিল।)
শিক্ষা নাকি জাতির মেরুদন্ড। এই মেরুদন্ড শক্ত করার ন্যায্য আন্দোলনে অশ্লীল কথা আর পুলিশের আঘাতে ভেঙে যাচ্ছে অনেক শিক্ষার্থীর মেরুদন্ড।
আজব এক দেশে বাস করি আমরা যে দেশে ন্যায় চাওয়াটাও অন্যায়ের পর্যায় পড়ে। তর্কের খাতিরে যদি মেনেও নেই প্রশ্ন ফাঁস হয়নি তবে সরকার যাদেরকে এই প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে গ্রেফতার করল তাদের মুক্তি কেন দিচ্ছে না।
শুধু শুধু রিমান্ডে নিয়ে এক বেচারাকে মারা হলো ।সে আবার পটলও তুলল....
.
আমাদের শ্রদ্ধেয় স্যারেরাও চোখে টিনের চশমা পড়ে বসে আছেন। যারা অসভ্যকে সভ্য করার দায়িত্ব নিতে চান কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন আর প্রশ্ন ফাঁসের মত ঘটনায়ও মুখে কুলুপ এটে বসে আছেন। আমরা যতদিন কুমিরের খাজ কাটা খাজ কাটা গল্প থেকে বের হয়ে না আসতে পারবো ততদিন একটার পর একটা বোঝা কাধে চেপে বসবে আমাদের।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



