খবর-এক
"""""""""
গৃহকর্মী নির্যাতনে জাতীয় দলের খেলোয়াড় শাহাদাত হোসেন ও তার স্ত্রী গ্রেফতার এবং আদালতে তাদের আইনজীবি জামিন আবেদন করলেও আদালত তা না মন্জুর করে।
:
খবর-দুই
""""""""
রংপুরে সরকার দলীয় এম পির গুলিতে শিশু আহত এবং চাচার জান নিয়ে পলায়ন। শাস্তি স্বরূপ এম পির পিস্তলের লাইসেন্স বাতিল। জানা যায় এমপি মাঝে মধ্যেই গাড়ি নিয়ে বের হয়ে গুলি ছোড়া প্র্যাকটিস করতেন।
:
প্রথম খবরটা কিন্চিত ভাল হলোও দ্বিতীয় খবরটায় যথার্থ আশা হত হয়েছি। হত্যা চেষ্টা মামলার শাস্তি লাইসেন্স বাতিল আর গৃহকর্মী নির্যাতনে গ্রেফতার। কয়েক মাস আগে এক এম পি পুত্রের গুলিতে দুজন মানুষ মারা যায়। স্পষ্ট খুনের ঘটনার শাস্তি প্রদানেও আদালত গড়িমসি করছে।
যদিও আমরা সবাই বুঝি নৌকার সীল থাকার কারণেই বিচারে এমন দু মুখো নীতি।
অন্যায় সে তো অন্যায়ই সে জাতীয় দলের খেলোয়াড় করুক আর জাতীয় সংসদের এম পি কিংবা এমপি পুত্র সবারই শাস্তি হওয়া উচিত। আমাদের দেশে কি কখনো বিচারের এই সমতা প্রত্যাশা করতে পারবো আমরা.?
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



