somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশী নাগরিক হত্যা আই এস এর দায় স্বীকার ও কিছু এলোমেলো ভাবনা

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর পর বাংলাদেশে দুইজন বিদেশী নাগরিককে হত্যা করা হয়েছে। সাথে সাথে আবার এই হত্যার দায় স্বীকার করে নিয়েছে আই এস আই এস।
২০০৬ সালে গঠিত এই সংগঠনটি তাদের লক্ষ্য হিসাবে ঘোষনা করেছে সারা বিশ্বে তারা খেলাফত প্রতিষ্ঠা করবে। মুলত আসাদ এবং ইরাকের শিয়া বিরোধী আন্দোলনের মাধ্যমেই তারা মিডিয়ার দৃষ্টি কারে। তারা নিজেরাও তাদের কর্মকান্ডকে বিভিন্ন ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও অডিও এবং লিখিত ভাবে প্রকাশ করে থাকে। তাদের নিয়ে আলেমদের বিভিন্নমত থাকলেও তারা পরিচিতি পেয়েছে ইসলাম বিরোধীদের শত্রু হিসাবে।
তারা মধ্য প্রাচ্য এবং ইউরোপে তাদের কার্যক্রম চালালেও এশিয়ার দিকে তাদের প্রভাবটা কম। কিছু সমর্থক তৈরী হলেও বড় ধরনের হামলা তারা করতে পারেনি।
কিন্তু হঠাত্‍ করেই বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যার দায় আই এস স্বীকার করেছে বলে মিডিয়াতে বলা হচ্ছে।
ইটালী নাগরিক হত্যার কিছুটা তদন্তের পর যদিও স্বরাষ্ট মন্ত্রনালায় থেকে বলা হয়েছে আই এস আই এসের সম্পৃক্ততা এই হত্যা কান্ডে পাওয়া যায়নি। কিন্তু আবার জাপানী নাগরিক হত্যা হওয়ার পর কেন জানি মিডিয়ায় প্রকাশ পেল এই হত্যাকান্ডটাও আই এস ঘটিয়েছে।
.
আমি বলছিনা আই এস এটা ঘটাতে পারে না। মধ্য প্রাচ্যে তাদের কর্মকান্ডের কাছে এ হত্যা নেহাত ডাল ভাতের মতো মনে হচ্ছে। কিন্তু তারপরও কিছু প্রশ্ন মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে।
*বিদেশী এই দুই নাগরিক কি এমন ইসলাম বিরোধী অপরাধ করল যে তাদের আই এস হত্যা করল।
*ধরে নিলাম কিছু একটা করেছে। কিন্তু বাংলাদেশী কিছু নাগরিকেরা তো তার থেকে কয়েক গুন বেশি করছে তাদের কিছু না করে বিদেশী নাগরিক হত্যার কারণ কি হতে পারে.?
*কয়েকদিন আগেও বাংলাদেশে কোন হত্যা কান্ড হলে সাথেসাথে ফেসবুক ভিত্তিক সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ওয়ান...টু....সেভেন....টেন নামে বিভিন্ন আইডি থেকে দায় স্বীকার করা হত। পুলিশও তদন্ত করার আগেই বেশির ভাগ সময় জামায়াত শিবির আনসারুল্লাহ বাংলা টিমের উপর দোষ চাপিয়েছে। যদিও অনেক সময় তদন্তে ভিন্ন তথ্য পাওয়া গিয়েছে।
হঠাত্‍ আবার আই এস দায় স্বীকার করছে। বিষয়টা কেমন যেন রহস্য জনক। আনসারুল্লাহ বাংলা টিম আই এস তালেবানের নাম করে অন্য কোন পক্ষ ফায়দা নেয়ার চেষ্টা করছে না তো আবার.?
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×