ঐশীর মায়াবী মুখ দেখলে যে কারো মায়া লাগবে নিশ্চিত। হয়ত এজন্য অনলাইন জুড়ে অনেকেই ফাঁসির বদলে ১৪-১৫ বছরের কারাদন্ড দেয়ার প্রস্তাব করেছিল কিছু মানুষ।
যুক্তি দেখাতে গিয়ে বলেছিল বয়স কম। তার কত বয়স এই নিয়ে বিতর্ক করতে চাইনা....
শুধু বলবো যে বয়সে
-ইয়াবা, হেরোইন, প্যাথেডিন ইন্জেকশন, অ্যালকোহল, গাজা সহ বিভিন্ন মাদক গ্রহন করতে পারে
.
-একাধিক মানুষের সাথে যৌন সম্পর্ক গড়তে পারে।
.
-নেশা করে শহরের রাস্তায় মাতলামি করতে পারে
.
-নেশার টাকা জোগাড়ে ভাড়া খাটতে পারে
.
-নাইট ক্লাব ডিজে পার্টিতে গিয়ে নাচতে পারে
.
-কফির সাথে কড়া ঘুমের ঔষধ খাইয়ে বাবা মাকে খুন করতে পারে।
সেই বয়সটা ফাঁসির দঁড়ি গলায় নেয়ার জন্য কম উপযুক্ত নয় ।
.
অতএব ঐশীর জন্য মায়া কান্না করা বাদ দেন।
যার যে শাস্তি প্রাপ্য তাকে তা না দেয়াটা বরং অন্যায়।
যদি বলেন বাবা মায়ের কি মোটেও দোষ ছিল না ?
উত্তর, ছিল এবং তাদের ভুলের মাশুল তারা জীবন দিয়ে শোধ করেছে। ঐশীকেও বাবা মায়ে পথে হাটতে হবে।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



