কতদিন দেখা নেই নবনীতা,
যেন শতাব্দীকাল কেটে গেছে এই এক টি স্টলে!
চায়ের কাপে ভাগ্য গণনার হিড়িক পড়ে গেছে—
অধীর উন্মত্ত এই চায়ের কাপগুলিতে, বছরের পর বছর
অনিশ্চিত কপালের ভাঁজ৷
চকচকে চায়ের কাপে পড়ে গেছে সহস্র রাতের আঁধার আস্তরণ;
সেই যে তুমি ছিলে—
ঋণের বোঝা আজ আসমান-ছাদস্পর্শী;
নবনীতা, বন্ধ হয়েছে তোমার হাতব্যাগের মুখ যেদিন,
আজ সেদিনের বিদায়-পরিণতি—
হৃদয়-আদালত কর্তৃক আমার বিরুদ্ধে
দেউলিয়াত্বের ঘোষণা৷
এক শতাব্দীকাল পরে তোমার পদস্পর্শে
উন্মাতাল হয়ে ওঠে এই টি স্টলের ছাদ-খড়-পাতা;
তাহলে ভাবো,
কি এক ঘূর্ণিঝড় বয়ে যায় প্রেমিকের অন্তরালে!
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




