কোনো একদিন রিংটোন বেজে উঠবে
রং নাম্বারে,
ওপাশের "হ্যালো" শুনে হেসে উঠবে
পরিচিত ডিজিটগুলো;
"কে? সুনয়না?" শুনে হয়তো বা কেটে দেবে তুমি—
"না, রং নাম্বার"!
পৃথিবীর প্রথম পুরুষ হবো আমি,
'ভুল নম্বরে' কল চলে যাওয়ায় আনন্দে যার
কেঁপে উঠবে বুক, জোয়ারে ফুলে উঠবে হৃদয়-প্রশান্ত৷
আহ্!
যদি কখনো রং নাম্বারে চলে যায় ফোন,
তোমার ফোনের রিংটোন ওঠে বেজে;
পৃথিবীর সকল গোলা-বারুদ, আনবিক-পারমাণবিক বোমা
লুকিয়ে নেবো বুকের মধ্যে;
তারপর
ভালোবাসার চেহারায় ছড়িয়ে দেবো তরঙ্গে—
বেজে উঠবে রিংটোন
তোমার ফোনে
পৌনঃপুনিক রং নাম্বারে!
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




