somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেরুদন্ডহীন জাতিকে শাষণ ও শোষণ করা সহজ।

২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিগত কিছুদিন ধরে দেখছি অসহায় বাবা-মা কে রাস্তায় দাঁড়িয়ে অনুনয়-বিনয় করতে, যাতে তাদের সন্তানদের ভবিষ্যত নষ্ট না করা হয়। আপনি বলতে পারেন মাত্রইতো শিক্ষানীতি প্রণয়ন করা হলো, কিছু না বুঝেই কেন বাবা-মায়েরা রাস্তায়? আসলে যারা রাস্তায় নেমেছে তারা সবাই ৬ষ্ঠ এবং ৭ম শ্রেনির অভিভাবক। যেহেতু বিগত ১বছর ধরে তাদের সন্তানেরা এই শিক্ষানীতি পড়ালেখা করছে তাই তারা জানে কি হচ্ছে শিক্ষার নামে।

বর্তমান শিক্ষানীতির আলোকে কিছু পর্যালোচনা:

১। আমি বিভিন্ন স্কুলের ফেসবুক পেজ ঘুরে দেখেছি। যেটা আগে ছিল অনেটা নোটিশ বোর্ডের মত, সেটা এখন হয়ে গেছে ফেসবুক/ইউটিউবের ভ্লগারের পেজ। সেখানে এখন নিয়োমিত পোষ্ট করা হয় রান্না-বান্নার ভিডিও। সবাই মিলে বিশাল হাড়িতে রান্না অথবা বাসা থেকে রান্না করে নিয়ে আসা খাবারের ভিডিও। যদিও বাসা থেকে রান্নাকরে আনা খাবার যতটা না শিক্ষার্থী তৈরি করছে তারচেয়ে শিক্ষার্থীর মায়ের অবদানই বেশি। আর বাবার পকেটতো কাটছেই। আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন দেশের স্বনামধন্য স্কুলগুলোর ফেসবুক পেজ।

চলছে রান্না বান্নার কাজ

২। সরলমনা শিক্ষার্থীরা বলবে টিফিনের পয়সা বাঁচিয়ে স্কুলে পিকনিক করাকেই সঞ্চয় বলে। শিক্ষার্থীরা নাকি তাদের সঞ্চয়কৃত টাকা দিয়ে বাজার করে রান্না করে খায়। কিন্তু আপনারাতো সঞ্চয়ের সংগাই পাল্টে ফেলেছেন। সঞ্চয় মানে হলো: উপার্জিত টাকা থেকে কিছু অংশ ভবিষ্যতে জন্য জমা রাখা। যা বিশেষত আপদকালীন সময়ে ব্যবহার করা হয়। আর এখানে শিক্ষার্থীরা নাকি তাদের টিফিনের টাকা বাঁচিয়ে সঞ্চয় করে পিকনিক করছে।

৩। স্কুল থেকেই বলা হচ্ছে নেটে সার্চ দিয়ে জেনে নিতে। এই শিক্ষানীতির কারনে শিক্ষার্থীরা নাকি মোবাইল আসক্ত হয়ে পড়েছেন বলে দাবি বাবা মায়ের। তার চেয়ে এক কাজ করুন সব শিক্ষার্থীকে টিকটক, ফেসবুক, ইউটিউব একাউন্ট খুলে দিন, তাতে কিছু রেমিটেন্স আসতে পারে।

৪। অসংখ্য বার শিক্ষানীতির পরিবর্তন হলেও, ভার্সিটি এডমিশন টেস্ট, সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ পরিক্ষার কোন পরিবর্তন কিন্তু ঘটেনি। ঠিক তেমনি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও তাই।

৫।শিক্ষানীতিতে হাতে কলমে শিখানোর জন্য আপনি যে শিক্ষককে দিয়ে ছাত্রদের ধান লাগানোর ক্লাস নিচ্ছেন সে শিক্ষক জীবনে হয়তো কোন দিন এই কাজ করেনি। আপনার উচিত একজন কৃষককে দিয়ে এই ক্লাসটা করানো। তার চাইতে কে আর দক্ষ এই কাজে?

৬। আসলে যে শিক্ষানীতি বাস্তবায়ন করা হচ্ছে সেটা সকল বিষয়ে প্রযোজ্য না করে এটাই একটা বিষয় হিসেবে শিক্ষার্থীদের পড়ানো যেত। যদিও এই রান্না বান্না বা ধন চাষ আগেও ছিল সেটা আমরা কৃষি ও গার্হস্থ্য অর্থনীতির মাধ্যেমে পেয়েছি।

৭। সরকার পরিবর্তন মানেই শিক্ষানীতির পরিবর্তন যা খুবই গতানুগতিক বাংলাদেশের প্রেক্ষাপটে। তারই আলোকে বর্তমান সরকার ক্ষমতায় এসে সৃজনশীল শিক্ষানীতি প্রণয়ন করেন। যদিও তখন এই বিষয়ে তেমন কোন উচ্চ্য-বাচ্চ্য হয়নি। কিন্তু সেই একই সরকার কেন তার ক্ষমতা কালীন সময়ে আবার শিক্ষানীতি পরিবর্তন করলো? কারণ এতদিন পরে হলেও তারা বুঝতে পেরেছে তাদের সৃজনশীল শিক্ষানীতি অকার্যকর।

অতপর এটাই বলবো, যারা এই শিক্ষানীতি প্রণয়নের সাথে জড়িত জানি তাদের সন্তানেরা এই দেশে পড়া লেখা করে না। তাই তারা এই সব নিয়ে মাথাও ঘামান না। দিনশেষে ... ...

সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×