somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্রাজ্যবাদ তার স্বার্থেই যুদ্ধ তৈরি করে।

১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সাম্রাজ্যবাদ তার স্বার্থেই যুদ্ধ তৈরি করে, যুদ্ধের ক্ষেত্র তৈরি করে এবং যুদ্ধ করে… প্রাণ যায় অগণিত মানুষের… ক্ষতি হয় অপরিসীম… সমাজ, সভ্যতা, মানবতা হয় ভূলুণ্ঠিত… কখনো সে তৈরি করে ফ্রাঙ্কেন্স্টাইন… আমেরিকা আফগানিস্তানে যেমন করেছিলো আফগান মুজাহিদিন আর তালেবান তৈরি করার মাধ্যমে… ফ্রাঙ্কেন্স্টাইন তৈরি আর কাজ ফুরালে ফ্রাঙ্কেন্স্টাইন হত্যা – এটা আমেরিকার বৈদেশিক নীতিগুলোর একটা … যে “ওয়ার অন টেরর” টুইন টাওয়ার এটাকের পর মহাসমারোহে শুরু করেছিলো যুক্তরাষ্ট্র, নিজের তৈরি সেই আগুন নিয়ে খেলায় আজ সে নিজেই পরাস্ত, পলায়নপর… নিজের তৈরি ফ্রাঙ্কেন্স্টাইন এবার আর হত্যা করতে পারলো না আমেরিকা… এই ওসামা বিন লাদেন আমেরিকার তৈরি এটা জানেনা এমন লোকের সংখ্যা কম… আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের পরিপ্রেক্ষিতে আফগান মুজাহিদিন, আল কায়েদা তথা ওসামা বিন লাদেন এন্ড গংদের তৈরি করেছিলো আমেরিকাই, পাকিস্তানের সাহায্যে… এই ওসামা বিন লাদেন যখন আফগানিস্তানে সোভিয়েতদের উৎখাতের পর গেঁড়ে বসতে গেলো তখন আমেরিকাসহ পশ্চিমা মিডিয়া তাকে দেখাচ্ছিল শান্তির সেনানীর মতো, যে কি না আফগানিস্তান থেকে সোভিয়েত আর্মিকে উৎখাতের পর দেশকে শান্তির পথে নিয়ে যাবে(!)… আর তার বছরখানেক পর সেই কথিত “শান্তি”র উপর টুইন টাওয়ার হামলার দায় চাপিয়ে নিজেই তাকে আক্রমণ করে বসে… এরপর টানা ২০ বছর ধরে আল কায়েদা, তালেবান দমনের নামে ৩ ট্রিলিয়ন ডলার ব্যয় করে অগণিত মানুষের প্রাণহানি ঘটিয়ে আমেরিকানরা মূলত সেই তালেবানদের হাতেই ক্ষমতা দিয়ে পালাচ্ছে… সাম্রাজ্যবাদের কি নির্মম রসিকতা!!
এদিকে মুদ্রার ওপর পীঠে না তাকালেও চলেনা… তালেবানরা যে উগ্র অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল আদর্শ নিয়ে চলে তার প্রতি উপমহাদেশের মুসলমানদের একটা বড় অংশের বেশ ভালো রকম সমর্থনই আছে… সেই সোভিয়েত-আফগান যুদ্ধের সময় বাংলাদেশ থেকে বেশ কিছু অতি উৎসাহী জ্বিহাদী গিয়ে তাতে যোগ দিয়েছিলো… … এদেশে ইসলামী জঙ্গিবাদ যে শিকড় গেঁড়ে বসেছে তার মূলে একটা বড় অংশে দায়ী এসব আফগান ফেরত জ্বিহাদীর দল… এবারো খবরে দেখা যাচ্ছে এরা ভারত হয়ে আফগানিস্তান যাওয়ার চেষ্টায় আছে… দেশে যেরকম জঙ্গি মানসিকতার মুমিনদের পরিচয় পাওয়া যায় তাতে করে আফগানিস্তানের তালেবানদের পুনরায় ক্ষমতা দখলের পরিপ্রেক্ষিতে এদেশে যদি আবারো ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে তাতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না… অসংখ্য মানুষ এদেশে আছে যারা এই তালেবানদের প্রতি সমর্থন দেয় এবং যারা এদের প্রতি সহমর্মি… অসংখ্য মানুষ এদেশে আছে যারা তালেবানরা যা করেছে ও যা করছে তাকে খুব ভালো মনে করে… এদের বদৌলতে ফের ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার সমূহ সম্ভাবনা আছে।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×