somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষয়ঃ তালেবান সমর্থন এবং আমাদের একশ্রেণীর মুসলমানদের জঙ্গি মানসিকতা।

২০ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আফগানিস্তানে তালেবানদের পুনরায় ক্ষমতা অধিগ্রহণ করার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের ইসলামপ্রিয় জনতা যেন যারপরনাই উল্লাসে মেতে উঠেছে… অনলাইনের সুবাদে ছাড়াও আলাপে আলোচনায় প্রচুর মানুষ আছে এদেশে যারা এই তালেবানদের অকুণ্ঠ সমর্থন করে… এইতো আজকের জুম্মার সময় আমাদের এলাকার ইমাম সাহেব পর্যন্ত বয়ান করলেন যে তালেবানদের এই বিজয়ে মুসলমানদের কেন খুশি হওয়া উচিৎ… পৃথিবীতে ইসলাম কায়েম হবে, ইহুদী নাসারদের দোসররা কেমন করে পলায়নপর আফগানদের মতো পালাবে ইত্যাদি জাতীয় কতরকম কথাবার্তা… এর সাথে সুর মেলানো মানুষের সরব উপস্থিতি দেখে এখন আর আশ্চর্য লাগেনা… আমাদের দেশের ইসলামপ্রিয় জনতা যে তালেবানদের বর্বরতা সম্পর্কে জানেনা এমন নয়… বরং ভালো করেই জানে এবং তাদের মধ্যে বড় এক শ্রেণী তাদের এইসব বর্বরতা সোল্লাসে সমর্থন করে… অনলাইনে তো বিভিন্ন রাজনৈতিক ইস্যু থেকে শুরু করে সেলিব্রেটিদের ফেসবুক পেজে গিয়ে আজবাজে কথাবার্তা বলা, “ইসলাম মানে নাই তাই অমুক শিল্পির স্থান হবে জাহান্নাম”, “মরার আগে ইসলাম কবুল করে মরতে পারলি না” জাতীয় কথাবার্তা থেকে শুরু করে আজেবাজে গালাগালি করে হাঙ্গামা সৃষ্টি করা তো আর কম দেখলাম না… দীর্ঘ ২০ বছরে যে নতুন এক প্রজন্ম একটা প্রগতিশীল মানসিকতা নিয়ে বড় হয়েছে আফগানিস্তানে তারা আজ সবাই দেশ ছাড়তে চায়… আফগানিস্তানে ইতিমধ্যেই যারা প্রগতিশীল মানুষ ছিল কবি, শিল্পি, নারীর অধিকার নিয়ে কাজ করা মানুষজন তাদের ওপর হত্যাযজ্ঞ শুরু করেছে বর্বর তালেবানরা আর সেগুলো নিয়ে এদেশের এই এক শ্রেণীর মুসলমানদের আনন্দ দেখে দেশের ভবিষ্যৎ নিয়ে খারাপ কোনও আশঙ্কা না করে থাকা সম্ভব নয়… জঙ্গিবাদ তো এদেশে শিকড় গেড়েছে বেশ ভালোমতোই এবং এই যে আফগানিস্তানে তালেবানদের নতুন করে ক্ষমতায় আসা এই ইসলামী জঙ্গিবাদে নতুন করে যে রসদ যোগাবে সেটা বুঝতে আইনস্টাইন হতে হয়না… খবরে তো দেখলাম ইতিমধ্যেই অনলাইনে নাকি এদের সক্রিয়তা বেড়েছে আবার এর মধ্যেই নাকি কেউ কেউ বর্ডার ক্রস করে ভারত – পাকিস্তান পাড়ি দিয়ে আফগানিস্তান পৌঁছেছে তালেবানদের সাথে যোগ দেয়ার জন্য… দেশের এইসব তালেবানি মানসিকতার পাবলিকদের জন্য এদেশ থেকে মনে হয়না ইসলামী জঙ্গিবাদ কখনো বিলুপ্ত হবে..... মার্কিনীদের ফরেইন পলিসি ছিল ইসলামী জঙ্গিবাদ তৈরি করে ফায়দা লোটা আর ইসলামকে জঙ্গি ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যে যে তারা কতোটা সফল সেটা নতুন করে বলার কিছু নেই।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৫৪
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

×