somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কৃষ্ণপক্ষের বোষ্টমী
এক বোষ্টমী যে কৃষ্ণপক্ষের আধাঁরেই সুর বাধেঁ। তার ইচ্ছা কোন এক শুক্লাদ্বাদশীর দিন চাদেঁর আলোয় সে সুর বাধঁবে... সেই সুরের মূর্ছনায় কারো চোখ ভিজে আসবে...। তবে বোষ্টমীর সেই ইচ্ছা অপূর্ণই থেকে যায়.... কারণ শুক্লপক্ষে যে কৃষ্ণপক্ষের বোষ্টমীর সুর বাধাঁ বারণ।

টিউশন: কামলা খাটার আরেক নাম

০৯ ই মে, ২০২২ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম কথা- কামলা শব্দটি এখানে হীন অর্থে ব্যবহৃত হয়নি। দৈনিক যারা দৈহিক শ্রমের বিনিময়ে রোজগার করে সেই অর্থে ব্যবহৃত হয়েছে।

বিঃদ্রঃ "Exceptions can never be examples"

#মনুষ্য_প্রজাতির_বিবরণী
প্রজাতি: টিউশন মাস্টার /টিউশনি/প্রাইভেট পড়ানো
যারা অন্তর্ভুক্ত: আপাত লেভেলে সবাই ছাত্র। তন্মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের আধিক্য বেশি।

শ্রেণী: আপাতদৃষ্টিতে টিউশন মাস্টার প্রজাতির অন্তর্ভুক্ত হলেও এরা কামলা( যারা দৈনিক শ্রমের বিনিময়ে দৈনিক উপার্জন করেন) শ্রেনী/গোত্রের রোবট বিশেষ। এদের জন্য রোদ, গরম, ঝড়, বৃষ্টি নেই, এদের অসুখ-বিসুখও হয়না। এবং এদের কোন ঈদ পার্বণ, ছুটিছাটাও নেই, এমনকি এদের জীবনে শুক্রবার বলেও কোন দিন নেই। যতদিন কামলা খাটবা.... ততদিনের টাকা পাইতে পারো.... সেটাও ছাত্রের অভিভাবকদের দয়ায়। কামলা খাটায় মিস দিলা... তো তোমার পয়সা কাট ✂️✂️✂️✂️।

যাদের পড়ায়: বর্তমানের শিশু শ্রেণী থেকে এডমিশন টেস্ট এর শিক্ষার্থী যাদের বেশিরভাগই বাবা মার অত্যন্ত আদরের (যারা টিউশন পড়ায় তারা বাবা মার আদরের না, তাদের রাস্তা থেকে কুড়াইয়া পাইছিল মেবি)।

প্রজাতির লক্ষ্য ও উদ্দেশ্য: এইসব অতি আদরের সন্তানদের মাথায় কোন প্রেসার, কোনপ্রকার বকাঝকা (মাইর তো অনেক দূরের ব্যাপার) ব্যতীত (তাদের মাথায় গোবর থাকুক আর ছাই ই থাকুক, নো ম্যাটার) ভবিষ্যতের আইনস্টাইন ও নিউটন হিসেবে গড়ে তোলা, স্টিফেন হকিং হইলে তো কথাই নাই।

প্রজাতির খাদ্য: এদের খাবারের কোন নির্দিষ্ট চাহিদা নাই। ছাত্রের বাসায় এরা যা পায়, তাই গিলে ফেলে। এদের খাদ্যতালিকায় ছাত্রের বাসার যা কেউ খায় না সেই খাবারই বেশি অন্তর্ভুক্ত থাকে। এদের আবার ভদ্রতা, সামাজিকতা এত বেশি যে এইসবই তারা হাসিমুখে গলাধঃকরণ করে আর বলে, আন্টি কি ভালো যে রান্না করছেন...খুবই ভালো ছিল।

প্রজাতির চাহিদা: এদের কোন চাহিদা নাই। এদের আত্মসম্মান এত উচুঁ যে মাস শেষে নিজের অধিকারের টাকা চাইতেও এদের প্রেস্টিজে লাগে। সো আপনাকে যে মাস শেষে তারে পেমেন্ট করাই লাগবে এমন কোন কথা নাই। মাসের ১৭/১৮তারিখের দিকে মন চাইলে দিবেন.... নাহলে বলবেন যে পরের মাসে দিবেন.... এইভাবে মাসের পর মাস ঝুলাইয়া রাখবেন... জানালায় যেমন পর্দা ঝুলাইয়া রাখেন ঠিক সেভাবে... অন্তত যতদিন না আপনার বাচ্চা আইনস্টাইন নিউটন হিসেবে আবির্ভাব ঘটাইতেছে...

প্রজাতির প্রাপ্তিস্থান: বাংলাদেশের যেকোন প্রান্তে এদের দেখা পাবেন। বিশেষত যেসব অঞ্চলে পাবলিক বিশ্ববিদ্যালয় থাকে, সেসব অঞ্চল এসব প্রজাতির হটস্পট (হটস্পট- কোন এক অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির আধিক্যকে ওই প্রজাতির হটস্পট বুঝায়)। এদের দূর থেকে হেঁটে যেতে থাকলেও আপনি চিনতে পারবেন যে এরা কামলা খাটা টিউশন মাস্টার।

পরিশেষে এই প্রজাতি অনেকটা টাকার মতোন, টাকায় যেমন লেখা থাকে, চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এদেরও তেমন এদের রোবট শ্রেণীর হওয়ায় অভিভাবকদের চাওয়ামাত্র এরা যেকোন সময়, যেকোন দিনে এভেইলেবল থাকবে এবং আইনস্টাইন নিউটন বানানোর মতো মহৎকর্মে নিজেকে সদা উৎসর্গ করিয়া দিতে প্রস্তুত থাকিবে।



ছবি: গুগল
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২২ রাত ১২:৩৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×