বড় একা ছিলাম এই আমি
সবকিছু ছিল আমার শুন্য
ধু ধু বালুময় ছিল চারপাশ,
শ্বশ্মান হয়ে গিয়েছিল এই হৃদয়
আগুনে পুড়ে ছাই হয়েছে বার বার।
সময়ের অতল তলে একসময় সবি
হারিয়ে যায়, হারিয়ে যায় সব কষ্ট,
কষ্টের তীব্র দহনে জ্বলেছি আমি
আমি জানি বিষের জ্বালা কেমন,
সাদা গাংচিল হয়ে এলে তুমি
আমি জানি নেবে আমায় তোমার সংগে সংগী করে।
তাই বার বার ফিরে আসি আমি তোমার কাছে
নিবির আবেশে জড়ায়ে নাও,
দাও সেই ভালবাসা যা ছিল অধরা,
হে ভালবাসা! তুমি ভালবেসে ধন্য কর
ধন্য কর আমায়।
আমি পথ চলব তোমার হাতটি ধরে
যুগযুগ আমি পার করব তোমায় ভালবেসে,
হে সুখমানব! সুখী কর আমায় ভালবেসে
শান্তি দাও আমার অন্তরপুরে।
হে সখা! ভালবেসে আমায় তোমার করে নাও
জানি তুমি আসবেই,
জানি তুমি বলবেই ভালবাসি
সেই অপেক্ষায় অপেক্ষমান তোমার মায়াবতী।
শততম পোস্টে সবাইকে শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



