somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সূরা আন-নাবা

১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।



১. কোন বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে ?

২. মহাসংবাদটি সম্পর্কে

৩. যে বিষয়ে তারা মতভেদ করছে।

৪. কখনো না, অচিরেই তারা জানতে পারবে।

৫.তারপর কখনো না, তারা অচিরেই জানতে পারবে।

৬. আমি কি করিনি ভূমিকে বিছানা ?

৭. এবং পর্বতমালাকে পেরেক?

৮ . আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,

৯. তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,

১০. রাত্রিকে করেছি আবরণ।

১১. দিনকে করেছি জীবিকা অর্জনের সময়,

১২. নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।

১৩. এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।

১৪. আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি,

১৫. যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।

১৬. ও পাতাঘন উদ্যান।

১৭. নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।
১৮. যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।

১৯. আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।

২০. এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।

২১. নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ।

২২ .সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল।

২৩. সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে।

২৪. সেখানে তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;

২৫. ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া।

২৬ .উপযুক্ত প্রতিফলস্বরূপ।

২৭. নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।

২৮. এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।

২৯. আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।

৩০. অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।

৩১. পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।

৩২. উদ্যানসমূহ ও আঙ্গুরসমূহ।

৩৩. আর সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী।

৩৪. এবং পূর্ণ পানপাত্র।

৩৫. তারা সেখানে কোন অসার ও মিথ্যা কথা শুনবে না।

৩৬ . এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,

৩৭. যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না।

৩৮. যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।

৩৯. ঐ দিনটি সত্য। অতএব যে চায়, সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক।

৪০. নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।

( নেট থেকে সংগৃহীত)

এই সূরার প্রতিটা লাইন আমার কাছে খুব ভালো লাগে সেই সাথে খুব ভয়ও লাগে। দয়াময় আল্লাহ্‌ আমাদের সবাইকেই যেন হেদায়েত দান করেন, আমাদের ঈমান মজবুদ করেন, সৎ পথে চলার তৌফিক দান করেন। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন। আমিন।


সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Narrative warfare এর যুগে আপনাকে স্বাগতম

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই মার্চ, ২০২৬ রাত ৮:৩২


২০২৫ সালের মে মাসে যখন ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ল, তখন দিল্লির একটি প্রেস কনফারেন্স রুমে দাঁড়িয়ে ছিলেন দুজন নারী সামরিক কর্মকর্তা। একজন হিন্দু, একজন মুসলিম। ক্যামেরার সামনে তারা কাঁধে... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধে কেউ হারে না

লিখেছেন কাছের-মানুষ, ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩০


বেশ কয়েক বছর দেশে যাই না, এবার ভাবছিলাম দেশে গিয়ে ঘুরে আসব! সামারে আমাদের ছুটি থাকে লম্বা তিন মাস, কোন ক্লাস নেই। আমেরিকায় একাডেমিক লাইনে এটা... ...বাকিটুকু পড়ুন

ইরানের আকাশ প্রতিরক্ষা অলমোস্ট ধ্বংসের পথে | It's time for a new middle east B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:৪৬



আপনারা সবাই জানেন যে ইরানের পোষা সশস্ত্র গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে পুরো মধ্যপ্রাচ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে; মধ্যপ্রাচ্যের এমন কোন দেশ নেই যারা কোন না কোন ভাবে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ ও আমেরিকার ডলার সংকট

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৬ ই মার্চ, ২০২৬ দুপুর ২:২৩



মধ্যপ্রাচ্যেতে থাকা প্রচুর বাংলাদেশী আছেন যারা আট দশ বছরেও দেশে আসতে পারছেন না। করোনার কারণে অর্থনৈতিক ভাবে হাত পা ভেঙ্গে গিয়েছে। এরা স্ত্রী সন্তান রেখে বছরের পর বছর যুগের... ...বাকিটুকু পড়ুন

রমজান ২০২৬ এর সাত দিন ও আমার ইফতার প্লাটারস..... :) :) :)

লিখেছেন শায়মা, ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৮:৫১

সেই যবে থেকে আমি এই ব্লগে পদার্পন করেছিলাম তবে থেকেই আমি রোজা রমজানে আর কিছু না হোক আমার ক্রিয়েটিভিটির নানা রকম ইফতার ও তার রেসিপি দিয়ে আসছিলাম। কালের বিবর্তনে... ...বাকিটুকু পড়ুন

×