somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবি ব্লগঃ রাতারগুল সোয়াম্প ফরেস্ট , সিলেট

১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতারগুল সোয়াম্প ফরেস্ট চমৎকার একটা জায়গা। বর্ষাকালে যেতে পারলে খুব ভালো লাগত। আমাদের গন্তব্য থেকে সকাল ১০টার দিকে সিএনজি নিয়ে রাতারগুল গেলাম। আমরা যেখানে ছিলাম সেখান থেকে এক ঘন্টার মত লাগল যেতে।

দুধ চা সাগরে ঘুরে এলাম :P ইয়ে মানে পানির কালার দেখে তাই মনে হয়েছিল , যেহেতু বর্ষাকাল ছিলনা, পানি কম থাকাতে পানির রঙ মাটির কালারের সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল।

১।


পথের এক জায়গায় রাতার গুল যাওয়ার সাইনবোর্ড চোখে পড়েছে। আমরা সিএনজি থামিয়ে এখানে ছবি তুলেছিলাম।

২।



নৌকা দিয়ে যাওয়ার সময় এমন ছোট ছোট গাছের ঝোপ চোখে পড়বে।


৩।


দুধ চা সাগর। ;) :P

৪।




৫।




৬।


ঘাট থেকে একটু সামনে থেকে তোলা এই ছবি তাই পানি এখানে কম দেখা যাচ্ছে।

৭।


নৌকায় যাচ্ছি আমরা , আমাদের অবশ্য দেখা যাচ্ছেনা। আমরা অদৃশ্য আছি। :P ণৌকা চলছিল আর আমি গলা ছেড়ে গান করছিলাম। কে কি ভাবলো কেয়ার করিনি। কারন এত সুন্দর জায়গা দেখে খুব ভাল লাগছিল।

৮।



৯।



১০।


নৌকা দিয়ে কিছুদূর যাওয়ার পর এই টাওয়ার দেখা যায়। অবশ্য আমরাই মাঝিকে বলেছিলাম টাওয়ারের কাছে নিয়ে যেতে। অনেকেই জানেনা যে এখানে টাওয়ার আছে। যার কারনে টাওয়ার না দেখেই চলে আসে।

১১।



টাওয়ারের উপর থেকে তোলা

১২।


টাওয়ারের ভেতরের ছবি।


১৩।


টাওয়ার থেকে তোলা। বর্ষার সময় এই জায়গা পানির নিচেই থাকে


১৪।



টাওয়ার থেকে তোলা


১৫।


আমরা নৌকা থেকে নেমে জংগলের ভেতর ঢুকেছিলাম। আমাদের মাঝি মারুফ-ই বলছিল আপনারা এখানে নেমে ছবি তুলতে পারেন। আমাদের নামতে দেখে পরে কয়েকটা নৌকা এখানে থেমেছিল।


১৬।


নৌকা থেকে নেমে খুব ভেতরে যাইনি আমরা। কারন একটা ভয় ছিল , কখন কি চলে আসবে কে জানে।

১৭।



বর্ষাকালে এই গাছগুলো একদম পানির নিচে থাকে।



মাঝি মারুফ কে আমাদের খুব ভালো লেগেছিল। সহজ সরল একটা কিশোর ছেলে। ও নৌকা চালানোর সময় অনেক গল্প করছিল। কোন কোন নাটক, বিজ্ঞাপনের শুটিং এখানে করা হয়েছে তাই বলছিল। বর্ষার সময় এখানে বড় নৌকা লাগে আর সে সময় নাকি এক নৌকায় অনেকেই উঠতে পারেনা কারন পানি বেশি থাকে বলে। বর্ষার সময় টাওয়ারের তিন তলা পর্যন্ত পানি থাকে। গাছগুলোর বেশিরভাগ অংশ পানির নিচেই থাকে।

আহা! সোয়াম্প ফরেস্ট, কত সুন্দর। কোন এক বর্ষায় আমার আবার যাওয়ার ইচ্ছা আছে । সিলেটে গেলে আসলে সময় নিয়ে যাওয়া উচিত যাতে ইচ্ছেমত ঘুরা যায়।


সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×