somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না- সেই-যে আমার নানা রঙের দিনগুলি'

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন পর ব্লগে লগইন করার পর হঠাৎ নিজের ব্লগে খেয়াল করলাম ব্লগে আমার ৫ বছর হয়ে গেছে। সত্যিই অনেক অবাক হয়েছি।
সময় কিভাবে চলে যায় দেখতে দেখতে। যদিও অনিয়মিত এখন ব্লগে।

সামু ব্লগ আমার নিঃসন্দেহে অনেক প্রিয় একটি জায়গা। নিজের মনে যা আসে তাই লিখে ফেলা যায় এখানে অনায়াসে। লেখা প্রকাশের সহজ মাধ্যম যাকে বলা যায় সেটা হল সামু। আমি কখনোই ভাল লিখতে পারতাম না। নিজের লেখাগুলো পড়ে এখন নিজেই হাসি। কত বোকা ছিলাম, বোকা বললে ভুল হবে সরল ছিলাম। বোকা বোকা আনাড়ি হাতের লেখা ছিল, তাই পড়ে অনেকেই মিথ্যে করে বাহবা দিয়েছেন, কেউ কেউ হয়ত সত্যি করেও বলেছেন ভালো হয়েছে। কেউ কেউ অনেক উৎসাহিত করতেন চর্চা করার জন্য। অনেক মজার এবং ভালো সময় কাটিয়েছি ব্লগে। গানের ভাষায় বলতে ইচ্ছে করছে 'দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না- সেই-যে আমার নানা রঙের দিনগুলি'

সেদিন লগইন করে আমার নিজের লেখা আর লেখার কমেন্ট সেই সাথে আমার রিপ্লাই পড়ে এত হেসেছিলাম যে মন ভালো হয়ে গেছে। ভেতর থেকে কেমন যেন একটা ভালো লাগা আমি টের পাচ্ছিলাম। অদ্ভুতরকম মন ভালো হয়ে গিয়েছিল। ইচ্ছে করেছিল লেখা গুলো এডিট করি। আবার ভাবলাম নাহ এডিট করা ঠিক হবেনা । এই আনাড়ি হাতের লেখার মাঝে কি জানি একটা আছে যা ভালো লাগা এনে দেয় অনেক। কত স্মৃতি বিজড়িত আছে, থাক না এভাবেই। আমার মন খারাপ হলেই মাঝে মাঝে ব্লগে এসে পুরানো লেখা গুলো পড়ি মন ভালো হয়ে যায়। মনে হয় এ যেন এক নির্মল বিনোদন ।

লেখার কোন জ্ঞানই ছিল না আমার, ব্লগ থেকে শিখেছি কিভাবে লিখতে হয়, কিভাবে লেখার প্রতি যত্নশীল হতে হয়। সত্যিই অনেক শিখেছি সেজন্য চির-কৃতজ্ঞ সামু ব্লগের কাছে। প্রতিটা লেখার প্রতি যত্নশীল হওয়া খুব প্রয়োজন এখন বুঝি কিন্তু আমি আমার লেখার প্রতি কখনোই যত্নশীল ছিলাম না। সেজন্য কোনদিন ভালো লেখাও প্রসব করতে পারিনি, এটা আমার ব্যর্থতা । তাতে অবশ্য আফসোস নেই। যাইহোক , ৫ বছর উপলক্ষ্যে ভালো একটা লেখা দিতে পারলে ভালো লাগত। তবে নিরাশ করছিনা অন্তত আনাড়ি কন্ঠের কবিতা তো শুনাতে পারি? B-)

কবিতা আবৃতির প্রতি মোহ কাজ করে অনেক। কিন্তু এখানেও আনাড়ি কণ্ঠের কবিতা। :(( যাক, সবাই যে সবকিছু পারবে এমন কথা নেই, তাইনা? নিজের মনের আনন্দের জন্য কবিতা আবৃতি করা। যেহেতু আমি প্রফেশনাল নই সেহেতু ভুল ভ্রান্তি থাকবেই।

কবিতা শোনার আমন্ত্রন রইল

- কৃষ্ণচূড়া- কবিতাটি আমার লেখা।




বিশেষ কৃতজ্ঞতাঃ সামহোয়্যার ইন ব্লগের প্রতি , যে প্ল্যাটফর্ম আমাকে সুযোগ দিয়েছে লেখার এবং যারা আমার ব্লগে সবসময় কমেন্ট করেছেন, উৎসাহ দিয়েছেন তাদের প্রতি।





অফটপিকঃ আমার সব লেখায় কমেন্ট অপশনটি বন্ধ আছে,শুধু এই লেখাটি বাদে। তার জন্য দুঃখ প্রকাশ করছি।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×