somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালি ঔষধে কাজ হবে না; রোগ ঠেকাতে এবার মাথাটাও কাজে লাগান B-)

২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সারা বছরে মানুষ কত রকম অসুখবিসুখেই না ভোগে ! ছোটখাটো হাঁচিকাশি থেকে হাত পা ভাঙ্গা পর্যন্ত (এরপরে আর না-ই বা গেলাম) B:-/ আমারও ভাংতি এইসব রোগের লিস্টিটা ছোট না; কিন্তু নিজে নিজেই এমবিবিএস জ্ঞান প্রয়োগ করে বিশেষ কিছু রোগের বিশেষ বিশেষ প্রতিষেধক B-)) আবিষ্কার করেছি। আবিষ্কার বলাটা অবশ্য ভুল হবে ;) [চামে দিয়া ভাব নিলাম আর কি! ;)




কিঞ্চিত জ্ঞানের ব্যবহার করে এখন পর্যন্ত সেইসমস্ত পিচ্চি রোগ এখনও ঠেকায় যাচ্ছি প্রতিদিন। চলুন দেখে নিই আমার জ্ঞানের কিঞ্চিত ব্যাবহার--

ঘাড় ব্যাথা - এই ঝামেলায় ভোগেন নাই এমন মানুষ দুনিয়ায় কমই আছে; রাতে আরাম করে শুলেন আর সকালে উঠে দেখেন এক দিকে সুক্ষ ব্যাথা। এরকম হলে আমি কি করি ?



সকালে উঠি, যদি টের পাই কোন একদিকে মাথা ঘুরালে ব্যাথা করছে; ব্যাস, ভুলে যাই যে আমার মাথা ওইদিকে ঘোরানো সম্ভব। এরপরের ৪/৫ ঘণ্টা ভুলেও মাথা এদিক ওদিক নড়িয়ে চড়িয়ে গবেষণা করা পুরোপুরি বাদ। মনে রাখবেন, যতই আপনি মাথা নাড়াচাড়া করবেন, ততই ব্যাথা আপনার ঘাড়ে জেঁকে বসবে। দুপুর কিংবা রাত্রে দেখবেন ব্যাথা ৯০% ফিনিশ ! B-)) B-))


গরমের জ্বর- প্রচণ্ড গরমে অনেকেরই জ্বর আসে, আর সাধারণত সিজন চেইঞ্জের সময় এই জ্বর হয়ে যায় মহামারী !আমরা সবাই কিন্তু জ্বর আসার আগমুহূর্তে টের পাই, শরীরের কিনাকাঞ্চিতে ব্যাথা, চোখের পাতায় খুন্তির ছ্যাকা দেওয়ার মত গরম হয়ে যাওয়া। জ্বর যখন এমন করে দরজায় টোকা দিচ্ছে, তখন আমি যাই বাথরুমে। কমপক্ষে ৩০ বার ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুই, চোখ ধুই!



আহ, কি শান্তি ! জ্বর বাবাজি কে এইবার বিদায় করা গেল ! তবে জ্বর চলে আসলে এই সিস্টেম চলবে না ! তখন নাপাই ভরসা ! :((:((



নখে ছ্যাচা খাওয়া - দরজা, ড্রয়ার, গেট লাগানোর সময় নখে ধুমসে ছ্যাচা খান নাই এরকম লোক দুনিয়ায় পাওয়া দুষ্কর। বড়ই পেইনের জিনিস, কলম ধরা যায়না, আঙ্গুলে চাপ দেওয়া যায়না, নখের মধ্যে রক্ত জমে লাল হয়ে যায় ! :((:((





তাই আমি নখে ছ্যাচা লাগলে ইনস্ট্যান্টলি দাঁত দিয়ে নখে প্রচণ্ড জোরে চাপ দেই; তাতে করে ব্যাথাটা পার্মানেন্ট হতে পারেনা [আমার যুক্তি B-)] এরপর আরেক হাতের দুই আঙ্গুল দিয়ে নখটা জোরে চাপ দিয়ে টেনে ধরে রাখি। আহ, ব্যাথা কমে যাচ্ছে !;) এরপরে ইচ্ছা হইলে বরফ লাগাই, নাইলে নাই ।


পার্টিতে অতিভোজ- এইটা অবশ্য উদরাময় সংক্রান্ত জটিলতা না। অনেকে পার্টিতে গিয়ে ইচ্ছেমত হাড্ডিগুড্ডি, মাছের লেজ মাথা চুষে চিবিয়ে একাকার করে ফেলেন, এরপর দাঁতের কিনাকাঞ্চিতে ইয়ে- মানে বুঝতেই তো পারতেছেন। তারপর টুথপিক নিয়ে জটিল অপারেশন, এইদিক দিয়ে গুঁতা- ওইদিক দিয়ে গুঁতা :P:P ব্যাপারটা বড়ই নির্মম! এইজন্যে কি করবেন?



দোকানে যান, একটা চিউইংগাম কিনেন, এরপর আচ্ছামত চাবাইতে থাকেন, সব বাইর হইয়া যাবে ;) শুধুশুধু টুথপিক দিয়ে টুথের ক্ষতি করা লাগবেনা ! B-)



বিঃদ্র-- উপরোক্ত উপদেশনামা অনুসরণের দায়দায়িত্ব সম্পূর্ণ রোগীর নিজের, কোনরূপ দুর্ঘটনার জন্যে মহান এই উপদেশকারি কোনক্রমেই দায়ী থাকিবেন না ! ;);)

আর একটা কথা, রোগশোককে কখনোই অবহেলা করবেন না, যেকোন ডাক্তারের কাছে গেলেই হবে না, ভালো ডাক্তারের কাছে যাবেন ! আর উলটাপালটা ঔষধ খাওয়া থেকে বিরত থাকবেন !


আগাম শুভ নববর্ষ ২০১৩!!!


সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ২:৫২
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×