somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন সৈনিক এর ভবিষ্যত মৃত্যু পথযাত্রা: বাচাতে দরকার কিছু টাকা এবং আমাদের করণীয়...!!!

০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের একজন অকুতভয় সৈনিক আজ মৃত্যু পথযাত্রী....কিন্তু কেন...??? এই প্রশ্নটার উত্তর হল " কিছু টাকার জন্য " ।

ভাবতে কেমন অবাক লাগলো তাই না...??? কিন্তু এটাই বাস্তব যে আমাদের দেশের একজন অকুতভয় সৈনিক আমাদের বিমান বাহিনীর ফ্লাইট লেফটেনেন্ট শরীফ জাহাঙ্গীর তমাল এখন টাকার জন্য মৃত্যু পথযাত্রী। গত ২৬শে জুলাই এক বৈদ্যুতিক দুর্ঘটনায় পতিত হয়ে তমাল আজ মৃত্যুর সাথে লড়ছে। এখন প্রশ্ন হল কত টাকা দরকার...?? আজ যদি আমাদের কোন রাজনৈতিক নেতার বা তার ছেলের যদি এমন হত তাহলে তো টাকার বন্যা বয়ে যেত। আজ যদি কোন গ্রুপ অফ ই্ন্ডাষ্ট্রির মালিকের ছেলের এমন হত তাহলে টাকার বন্যা বয়ে যেত। কিন্তু তমালের ঘটনায় তা কিন্তু হয় নি। এর কারন জানেন কি ? কারন সে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। বাবা যে আদর্শ দিয়ে গেছেন তাতে তিনি দেশ সেবার পথে এগিয়ে গেছেন। বাবার আদর্শে আদর্শিত হয়ে আজ তমাল বাংলাদেশের একজন অকুতভয় বীর সৈনিক। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বীরের পেশাই বেছে নিয়েছিল তমাল। বাংলার আকাশকে শকুনের ছায়া থেকে মুক্ত রাখাই ছিল তার দায়িত্ব। ১০টি বছর অত্যন্ত নিষ্ঠার সাথে এই দায়িত্ব সে পালন করেছে। কিন্তু কোন সৈনিকের এভাবে অবহেলায় মৃত্যুবরন কারও কাম্য নয়। একজন সৈনিক সে যুদ্ধের ময়দানে লড়াই করে হয় জয় করবে না হলে শহীদ হবে। শুধু টাকার জন্য একজন সৈনিক মৃত্যুবরণ করবে তা ভাবতেই নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। কারন যদি তাই হয় তাহলে মনের মধ্যে প্রশ্ন আসবে এ কেমন দেশে জন্ম নিলাম যে তার রক্ষাকারীকেই বাচাতে পারলোনা শুধু কিছু টাকার জন্য...???

যেহেতু আমাদের তমাল ভাই দেশের একজন অকুতভয় সৈনিক আমরা
অবশ্যই তার পাশে দাড়াবো আর আজ যদি আমরা তা না করি তাহলে আমাদের অকুতভয় সৈনিকেরা কেন আমাদের রক্ষা করার জন্য নিজের জীবন বাজি রাখবেন...????? যে দেশের জন্য তারা সবকিছু ত্যাগ করে এমনকি জীবনটাকেও বাজি ধরে তাদের ডিউটি পালন করেন সেই দেশ যদি তাদের এই বেচে থাকার লড়াইয়ে সাথে না থাকে তাহলে অন্তত আমি ধিক্কার জানাই সেই দেশকে। আর আপনারা কি করবেন...??
আপনাদের সবার কাছে এই প্রশ্ন দুটো করলাম..??

আপনাদের সুবিদার্থে ফ্লাইট লে. শরীফ জাহাঙ্গীর তমালের ইভেন্টের এই লিন্ক শেয়ার করলাম। আশা করি আমরা সবাই এগিয়ে আসবো এই বাংলার একজন অকুতভয় সৈনিকের জন্য। আমরা জানিয়ে দিতে চাই বাংলার সব অকুতভয় সৈনিকদের, আমরা বাংলার মানুষ , যতক্ষণ শরীরে একফোটা রক্ত আছে ততক্ষণ আমরা সাথে আছি। সালাম জানাই তোমাদের।

Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×