somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেলিকপ্টার অভিযান চালিয়ে দুই অবৈধ বাংলাদেশিকে আটক করে যুক্তরাজ্য।

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেলিকপ্টার অভিযান চালিয়ে দুই অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে যুক্তরাজ্য।
গত বৃহস্পতিবার রাতে এসেক্স থেকে টিলবারি শহরে পালিয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়। এসেক্সে একটি ভারতীয় রেস্তোরাঁয় যুক্তরাজ্যের বর্ডার এজেন্সির সদস্যরা অভিযান চালালে সেখান থেকে পালায় তারা। এসেক্সের বিশপস স্টোর্টফোর্ডের বাণিজ্যিক এলাকা ও হটফিল্ড হেলথে বর্ডার এজেন্সির স্থানীয় অভিবাসন টিম রাত ৮টার দিকে হটফিল্ড হেলথে অভিযান শুরু করে। হার্টসের পুলিশ সদস্যরা তাদের সহায়তা করে।
ভারতীয় মালিকানার জাফরানি রেস্তোরাঁর ভিতর থেকে তিন ও সামনে থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। সেখানে কর্মরত দুই বাংলাদেশি পালিয়ে যায়। তখন বর্ডার এজেন্সির কর্মকর্তারা এসেক্স পুলিশের কাছে তাদের বিবরণ দিলে এই দুজনকে ধরতে হেলিকপ্টার নিয়ে অভিযান শুরু করে পুলিশ।

বর্ডার এজেন্সি জানায়, গ্রেপ্তার হওয়া ছয় বাংলাদেশির মধ্যে পাঁচ জনের ভিসার মেয়াদ পার হয়েছে এবং একজনের শিক্ষার্থী ভিসার মেয়াদ এখনো রয়েছে। ভিসার মেয়াদোত্তীর্ণ পাঁচজনকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং তাদের দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে এসব বাংলাদেশিকে কাজ দেওয়ার অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হতে পারে জাফরানি নামের ওই রেস্তোরাঁটিকে।

এর আগে ওই দিন সন্ধ্যায় বিশপস স্টোর্টফোর্ডের লন্ডন সড়কের ক্যাফে মাসালায় অভিযান চালিয়ে ভিসার মেয়াদোত্তীর্ণ আরেক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। ২০ বছর বয়সী এই বাংলাদেশিকেও আটকে রাখা হয়েছে এবং তাকেও দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া যথাযথ নিয়ম অনুসরণ করে কাজ দেওয়ার প্রমাণ দিতে না পারলে এই রেস্তোরাঁকেও সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হতে পারে।

গত সাত সপ্তাহে ২৫ জনের বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইউকে বর্ডার এজেন্সি। অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ ও ভিসার মেয়াদ পার হওয়ার পরেও অবস্থানসহ অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে কাজ করছে বর্ডার এজেন্সি।
লিংক
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদের আগের রাতে দুই মোল্লার কথোপকথন ( (কাল্পনিক)

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:২১


এশার নামাজ শেষ হয়েছে বেশিক্ষণ হয়নি। মসজিদের ভেতর রফিকুল্লাহ সাহেব একা বসে আছেন। বয়স বাষট্টি। হাতের তসবিটা নাড়ছেন, কিন্তু গোনা হচ্ছে না আসলে। চোখ গেছে দূরে—বাজারে আলো জ্বলছে, রিকশার ভিড়,... ...বাকিটুকু পড়ুন

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না বা দাবি করি না। এই... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

×