somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোধূলীর সারসংক্ষেপ

২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা কোথাও ছিলাম না। না কেন্দ্রে, না পরিধিতে। আমরা মাঝে মাঝেই ছিলাম চায়ের দোকানে, বিস্কুট অথবা জ্বলন্ত সিগারেট হাতে নিয়ে। কখনো আবার টিএসসির মোড়ে আকাশের পানে চেয়ে কাটিয়েছি ঘন্টার পর ঘন্টা। কার্জনের সামনে অথবা গ্যালারীতে বসে তাসগুলো করেছি এলোমেলো একটার পর একটা। হাতে হাতে পড়েছে শাফলের পর শাফল। আর একটা তিক্ষ্ণ শব্দ কানে বেজে উঠেছে নেশায় নেশায়, হঠাৎ হঠাৎ. . .

আমরা ভেসেছি পদ্মার চড়ে, দেখেছি মাছরাঙ্গার রঙিন স্বপ্ন। স্বপ্নপূরণ হওয়ার প্রান্তে আবারো খুঁজে পেয়েছি নতুন প্রান্তর। কখনো বা সন্ধ্যায় নিয়ন আলোতে বৃষ্টিভেজা পথে দলে দল বেঁধে হেঁটে চলেছি বহুদুর। কণ্ঠে কন্ঠ মিলিয়ে ধরেছি ”ইচ্ছেঘুড়ি”, গেয়েছি ”লাল নীল গল্প”। মাঝে মাঝেই চিৎকার করে প্রশ্ন করেছি ”কতোদূর যেতে হবে”? প্রান্তরে প্রান্তরে হয়তো কোথাও প্রতিধ্বনিও করেছে কেউ কেউ, ”কতোদূর যেতে হবে”?

যে আজানা পথের বাঁকে বাঁকে আমরা হাঁটতাম তা যেনো আমাদের মুখস্থই ছিলো। আর তাই পথের বাঁকে হঠাৎ নুড়ি পাথরকে কুড়িয়ে পেয়ে নতুন পথের সন্ধানে কখনো চলে গিয়েছিলাম চাঁদপুর, খুলনা, রাঙামাটি অথবা কক্সবাজারে। গিয়েছি বালুর চড়ে, হাত ও বালুর চিহ্নে এঁকেছি স্মৃতিচিহ্ন। কাঁধে গিটার ঝুলিয়ে পাড়ি দিয়েছি কতোশতো উঁচুনিচু লালসবুজ পাহাড়। হাতের ভাঙা ডালটা দিয়ে কখনো কখনো সজোরে করেছি আঘাতের পর আঘাত। সমুদ্রের জলে ভিজতে গিয়ে হয়তো তুলে নিয়েছি কাউকে, তারপর ফেলে দিয়েছি স্পষ্ট আদরে।

কারো কারো হাতছানিতে হয়তো ছুটে গিয়েছি প্রিয় কোনো স্টেশনে। হঠাৎ বৃষ্টিতে আশ্রয় নিয়েছি ভাঙা ট্রেনের বগিটায় অথবা টিনের চালে ঘেরা অপরিচিতো সেই দোকানটায়। শিলা পড়ার টুকটাক শব্দ আর আমাদের চিৎকারে কেঁপে কেঁপে উঠেছে স্টেশন। স্টেশনের ধারে কিশোর কিশোরীর শিলা কাড়াকাড়ির দৃশ্য বন্দি করেছি ফ্রেমে। হয়তো বাঁধানো হয়নি, তবে এই যে এখন বলছি, এটা ফ্রেমবন্দীর চেয়েও জীবন্ত।

উৎসবমুখর কোনো কোনো দিনে মানুষের ভিড় ভেঙে বসিয়েছিলাম আড্ডার পসরা । কখনো কখনো বৈশাখে নিজেরাই রং-তুলি নিয়ে ছোট্ট শিশুটির লাল টুকটুকে গালে এঁকে দিয়েছি রঙিন মানচিত্র, এঁকে দিয়েছি সবুজের দেশ, এঁকে দিয়েছি “বাংলাদেশ. . . .”।

গিটারের ছয়টি তারের মতোই আমরা মাঝে মাঝেই বেজে উঠেছিলাম একসাথে। কিন্তু কোনো এক কারণে হঠাৎ, একটি তার ছিড়ে গিয়েছিলো। একটি তার. . . . আর তার মৃত্যুতে হয়তো কারো অশ্রুই চোখে পড়েনি, তবে ব্যপারটা সবাই উপলব্ধি করেছিলো অনুভবে। সবারই বুকটার ভেতরে রক্তগুলো জমাট বেঁধে বেঁধে সূচনা করেছিলো অভিমানের, এযেনো অবাক ভালোবাসারই অভিমান। যেহেতু অভিমান কাজ করেছিলো তাই ধীরে ধীরে আমরা যেনো গিটারের তারগুলোর মতোই হালকা হতে শুরু করেছিলাম। শেষ পর্যন্ত গোধূলীবেলায় আমাদের মৃত্যু হয়েছিলো এবং আমাদের মৃত্যু হয় প্রতিনিয়তো। সবচেয়ে উপরের তারটি শেষপর্যন্তও আটকে থাকার চেষ্টা করেছিলো এবং মাঝে মাঝেই মোটা সুরে বুক ফাটিয়ে আর্তনাদও করেছিলো। কিন্তু আমরা আকাশ ছুঁয়ে ছুঁয়ে হারিয়ে গিয়েছিলাম, আমরা আকাশ ছুঁয়ে ছুঁয়েই হারিয়ে যাই। তবে ভোর হওয়ার সাথে সাথেই আবার আমরা ফিরে ফিরে আসি, বারবার. . .

কিছুটা সাজানো, এলোমেলো এই বর্ননায় মনে হতেই পারে “আমরা” সাগর, মিশু, শুভ, প্রিন্স, রাজীব অথবা সুমন। কিন্তু “আমরা” ওরা নই। ”আমরা” হচ্ছি আবর্তে আবর্তে ঘুরেফিরে আসা এক একটা ছোটোবড় ”চক্র”। শুরু থেকেই আমরা ধীরে ধীরে গড়ে উঠি, ধীরে ধীরে বিস্তার লাভ করে স্বপ্নগুলো সাজাতে থাকি এবং তা চক্রে বন্দি করি। আর ”আমরা” রাস্তার বাঁকে বাঁকে, টিএসসির মোড়ে, গ্যালারী, পুকুর পাড়, ক্যান্টিন অথবা ক্যাফেটেরিয়ায় ক্ষনে ক্ষনে রেখে যাই ছোটোবড়ো ক্ষতো-বিক্ষতো স্মৃতিচিহ্ন।

--------------------------------------------------------------------------------
আগষ্ট ২০০৯
--------------------------------------------------------------------------------

উৎসর্গঃ শিরোনামহীনের ”গোধূলী” গানকে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×