আন্দোলন করতে হবে-করব, জনমত গড়তে হবে-গড়ব, জনসচেতনতা বাড়াতে হবে-বাড়াব!! সবই মানলাম!!! কিন্তু নিজের পশ্চাৎদেশ নিজে ভোতা কাচি দিয়া ফারব-এইটা কিন্তু মানা উচিৎ হবে না!
নিজের ভাল যারা বুঝার তারা ভালই বুঝে, তারা যার যার আখেঁর গোছানো নিয়া ব্যস্ত! আর হুজুগে বাঙ্গালী আমরা আমজনতা, কাচি একটা কেউ একবার ধরাইয়া দিলেই আমরা নিজেদের এবং দেশের পশ্চাৎদেশে পোছ মারি, ভাবখানা এমন যে আমারটা আমি ফারব, অন্যের কি? বি ডি আর জওয়ানরা কয়দিন আগে কাচি পাইয়া পোছাইতে পোছাইতে নিজেদেরটাতো ফারছেই, সাথে সারা দেশজুড়ে পশ্চাৎদেশে কাচি চালাইছে!! আর একটুর জন্য জাতি এই পোছ থেকে বাঁইচা গেছে, কিন্তু যেই ক্ষত হইছে, তা আর কোনদিন শুকাবার নয়!
কিছুদিন যাবৎ আবার দেখি আমাদের সচেতন সমাজ দেশ বেঁচে দেয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার!
চারদিকে একটা রব উঠে গেছে, দেশ বেঁচে দিচ্ছে-দেশ বেঁচে দিচ্ছে! সবকিছুতেই আমাদের দেশ বিক্রি হয়ে যায়! ফারাক্কায় বাধের প্রতিবাদে মাওলানা ভাসানী বিশ্বের বৃহৎ লংমার্চ করছে, কিন্তু বাধ দেয়া বন্ধ হয় নাই! কিন্তু বাধ যেহেতু হাইয়াই গেছে, পানিতো পাইতে হবে!! যেই পানিচুক্তি হইতে গেলো অমনি শুরু হইল দেশ বিক্রি হয়ে যাচ্ছে! লাগাও আন্দোলন, ফলশ্রুতিতে জনগনের হাতে কাচি তুলে দেয়া হলো, আর জনগনও কয়দিন ইচ্ছামতো পোছাইল! সুযোগ পাইলে সেই চুক্তি বাতিল করার মূলা ঝুলানো থাকলেও সুযোগ পাইয়া চুক্তি নবায়ন হইল! কিন্তু অনেকে কিন্তু পশ্চাৎদেশ ফেড়ে বসে আছে!
আবার পার্বত্য শান্তিচুক্তি যখন হইতে গেলো তখনও শুরু হইয়া গেলো দেশ বিক্রির রব! সাথে সাথে কয়েকজন কাচি নিয়া নাইমা পড়ল রাজপথে, অনেকেই নিজেরা নিজেদের এবং সাথে অন্যদেরটা ফাড়ল! ফলাফল যারা কাচি হাতে ধরাইয়া দেয়, তারাই সফল! শান্তিচুক্তি শান্তিতেই থাকল!
কিন্তু এইবার ভয়াভহ কাচির ছড়াছড়ি! এই কাচি নিয়ে বসে আছে শত শত সাধু সন্নাসী। সাথে আছে ডেউটিন, পায়জামা, টিভি, ফ্রীজ, খাম্বা আর অসীম শক্তিধর হাওয়া বাতাস ইত্যাদি! তাদের পিঠ এখন দেয়ালে!! তাদেরকে এখনই মরনকামড় দিতে হবে, আর মরনকামড় দেয়ার একটা পথই খোলা, আর সেইটা হইল হাতে হাতে কাচি ধরাইয়া দেওয়া! কিন্তু ফলাফল যা হবার তাই হবে, বাধও হবে, দেশ বিক্রিও হবে। কিন্তু মাঝখানে কেবল আমজনতা কাচি দিয়ে নিজেদেরটা ফেড়ে ফেড়ে ফাঁক করে সাধুসন্নাসীদেরকে জিইয়ে রাখাটা পাকাপোক্ত করবে!
যাই হোক খবরে প্রকাশ, তৃনমূল থেকে এই কাচি ছড়িয়ে যাচ্ছে আমজনতার হাতে হাতে! এমনিতেই নাচনে বুড়ি, আরো পাইছে ডোলের বাড়ি!
গায়ে একফোটা রক্ত থাকতে দেশ বিক্রি করতে দিমু না, সাধু সন্নাসীদের এক কথা-কিন্তু সাধু সন্নাসীরাই আবার নাপাকস্থানীদের কাছে সুপারি কামড় দিয়ে পড়ে ছিল! দেশ তোমরা নিয়ে আমাদের উদ্ধার কর, বিনিময়ে যা চাও তাই দিব-সুপারি কামড় দিয়ে পড়ে থাকব, তবু তোমাদের আনন্দের ব্যঘাত ঘটতে দিব না!
সেই সাধুসন্নাসীরাই নাকি এবার আবার দেশ বিক্রি ঠেকাবে!
পূনশ্চ: উজানে যেকোন বাধ, আমাদের জন্য মরনফাঁদ। এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়া সকলের নৈতিক দায়িত্ব। কিন্তু তাই বলে সচেতনভাবে আমজনতার হাতে কাচি তুলে দেয়ার অপচেষ্টাকে বিরত করার এখনই সময়! অন্যথায় কাচি যদি আমজনতার হাতে ধরাইয়াই দেয়া হয়, তাহলে কিন্তু এমন ফাড়াঁফাড়িঁ শুরু হবে যে কারো পশ্চাৎদেশ আর অক্ষত থাকবে না কিন্তু বাধ ঠিকই অক্ষত থাকবে আর সাথে সাধুসন্নাসীরাও!
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৯ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



