somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রদল আর জঙ্গি, নিত্যদিনের সঙ্গী

০৪ ঠা জুলাই, ২০০৯ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্রদলের শীর্ষপদে জঙ্গি কানেকশন আরো পাকাপোক্ত হলো!

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনার অন্ত নেই। এই কমিটির ১০১ সদস্যের মধ্যে ‘টপ ফাইভ’ নামে পরিচিত যে পাঁচ জন নেতাকে নতুন কমিটিতে স্থান দেয়া হয়েছে। তাদের কেউই অভিযোগ মুক্ত নয়। তবে এদের মধ্যে সবচেয়ে গুরুতর ও নিন্দিত অভিযোগ রয়েছে শীর্ষ পদে আসীন ছাত্রদলের কাণ্ডারী সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে। এরকম অভিযোগ করছেন ছাত্রদলের তৃণমূল নেতারা। তারা বলছেন, টুকুর সঙ্গে জঙ্গি কানেকশন রয়েছে। তিনি ২০০১ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার প্রধান আসামি বর্তমানে কারান্তরীণ আব্দুস সালাম পিন্টু ও হরকাতুল জিহাদ (হুজি) নেতা মাওলানা তাজউদ্দিনের ছোট ভাই।

সূত্র জানিয়েছে, টুকু পারিবারিকভাবেই গ্রেনেড ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে টুকু রহমত নামের এক সন্ত্রাসীর গাড়িতে যাতায়াত করেন। রহমত বিভিন্ন হত্যা মামলার আসামি। তিনি একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে র‌্যাবের হাতে আটক হলেও বিএনপির সংস্কারপন্থী মান্নান ভুঁইয়া ও মেজর (অব) হাফিজউদ্দিনের তদবিরে তিনি র‌্যাবের হাত থেকে মুক্ত হন। এমনকি ১৯৯৪ সালে টুকুর ভাই তোফার বিরুদ্ধ কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্রাশ ফায়ার করে ৫ জনকে হত্যার অভিযোগ রয়েছে।

এদিকে গ্রেনেড হামলা মামলার সূত্রে জানা যায়, এই মামলার একাধিক আসামির জবানবন্দিতে সুলতান সালাউদ্দিন টুকুর নাম রয়েছে। যদি আওয়ামী লীগের আইনজীবীরা গ্রেনেড হামলা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অধিকতর তদন্তের দাবি জানায় এতে ছাত্রদলের নব সভাপতি টুকুও ফেঁসে যেতে পারেন বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। সুত্র: আমার দেশ
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×