আজ প্রায় ১০ মাস পরে মডু আমারে জেনারেল সার্টিফিকেট দিয়েছেন। ভাল লাগছে যে- ভালোলাগা লেখা গুলো পড়ে লেখক কে নিতান্ত তার প্রাপ্য ধন্যবাদ টুকু দিতে পারব, এই জন্যে মোডারেটর কে অসংখ্য কৃতজ্ঞটা! আর আমার সকল সহব্লগার দের আন্তরিকতা কামনা করছি।
প্রথমেই মহান আল্লাহ পাক এর কাছে আমার অনেক অনেক প্রিয় ব্লগার "ইমন জুবায়ের" এর ভাই এর আত্মার মাগফিরাত কামনা করছি, ভালো থাকুন ভাই!
আজ জেনারেল হয়েও মাননীয় মোডারেটর দের কিছু কথা বলতে ইছছে করছে-
এর জন্যে আবার আমাকে ওয়াচে ফেলে দিলেও আমি কিছু মনে করব না।
আজ থেকে ৩-৪ বছর আগে যখন এই ব্লগ পড়তাম, তখনকার সময়ের এই ব্লগ এর মডারেশন অথবা পোস্ট নির্বাচন অথবা ব্লগার দের আন্তরিকতা ও স্বচ্ছতা দেখেই এই ব্লগ কে ভালবেসেছিলাম। ভাবতাম পর্দার আড়ালে থেকে এত সাবলীল আর পাঞ্জল লেখা মানুষ গুলো আসলে দেখতে কেমন?
কেমন তাদের চলাফেরা।
সত্যি কথা বলতে ব্লগার দের কে নিয়ে আমার ভেতর প্রতিনিয়তই একটা অন্যরকম ভাবনা কাজ করতো!
কিছু কিছু লেখক দের লেখা পড়ে আমি ভালবেসে ফেলি সামু কে!
ব্লগার দের অনেক সক্রিয় উদ্যোগ আমাকে এই ব্লগ আর ব্লগার দের প্রতি আরো বেশি আকৃষ্ট করে, ইচ্ছে হয় এই সব প্রিয় মানুষ দের কাছকাছি থাকি, তাদের অসম্ভব সুন্দর আর সব মিলিয়ে চমৎকার এই লেখা গুলো পড়ে তাদের নিতান্ত ধন্যবাদ টুকু ত জানাতে পারব!
এই ভাবনা থেকে এই আজকের আমার ব্লগিং জগতে আসা!
কিন্তু আজকের সামুর যে অবস্তা, আজ থেকে বেশি নয়, মাত্র ২ বছর আগের সামু ব্লগ এর পার্থক্য আর পরিবর্তন সকল পুরাতন ব্লগার অথবা ভিজিটর দের চোখ আশা করি এড়াবে না!
এখন কোন পোস্ট ৩০ মিনিট ও প্রথম পাতায় থাকে না। না, আমি বলছি না যে আমার পোস্ট ই প্রথম পাতায় থাকতে হবে, আমি চাই পোস্ট অবশ্যই করবেন, যত খুশি করেন, তা তে আমার কি? কিন্তু প্রতি দিন একটা পোস্ট না করে, যদি প্রতি সপ্তাহে একটা মানসম্মত পোস্ট করতেন, তাহলে কি ভাল হত না?
এখন দেখা যায় ২ মাস এর মাথায় একজন ব্লগার সেফ হয়ে যায়, কিন্তু কিভাবে?
আমি নিশ্চিত, অই ব্লগার এর ব্লগ এ গেলে আপনি পড়ার মতো এমন একটা ও লেখা পাবেন না!
আমি বলছি না যে আমি অনেক বড়, মহান, জ্ঞ্যানি লেখক, আমি কিছু লিখতে ও পারি না, আমি শুধু মন্তব্য করে আমার প্রিয় ব্লগার দের উৎসাহিত করতে এসেছি।
আমার বলতে চাচ্ছি যে- এ ব্যাপারে মাননীয় মোডারেটর দের কি একটু সজাগ দৃষ্টি আকর্ষিত হয় না?
যে কোন এক আবাল এই ব্লগে একটা একাউন্ট খুলে ২-৩ টা আগডুম-বাগডুম পোস্ট প্রসব করে ফেল্লেই সে সেফ ব্লগার হয়ে যায়! এতে এক দিকে যেমন আপনি এই প্রিয় ব্লগ এর পরিবেশ নস্ট করছেন অন্যদিকে কিন্তু আপনার মোডারেশনও প্রশ্নবিদ্ধ হচ্ছে!
আজ প্রথম পোস্টে ই অনেক বেশি হয়ে গেলো, মাননীয় মডু আমাকে ক্ষমা করবেন, ক্ষমা করবেন প্রিয় সহ-ব্লগার গন, কথা গুলো আমি আজ না বললে কাল অন্য এক জন থিক ই বলতো।
আবারও ধন্যবাদ মোডারেটর, আর অনেক অনেক শুভকামনা আর সুন্দর ব্লগিং এর প্রত্যাশায় পোস্ট শেষ।
-------------------------------------------------------------------
আমার প্রিয় সহ-ব্লগার দের আন্তরিকতা কামনা করছি!
ভালো থাকা হোক সবার, নিরন্তর!
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




