somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনার সাক্ষাৎকার

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- মাননীয় প্রধানমন্ত্রী
: জি, বলেন।
- আপনি কী?
: আমি প্রধানমন্ত্রী।
- আপনি কি প্রধানমন্ত্রী হয়ে জন্মেছিলেন?
: না তো।
- তাহলে?
: মানুষ হয়ে জন্মেছি।
- আর বাঙলাদেশের মানুষ কী হয়ে জন্মেছিলো?
: তাঁরাও মানুষ হয়ে জন্মেছিলো।
- তাহলে আপনি কি তাদের মতো সাধারণ নন?
: জি, না।
- কেন?
: কারণ আমি প্রধানমন্ত্রী।
- প্রধানমন্ত্রী হওয়ার আগে কী ছিলেন?
: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা।
- তাহলে এখন আপনি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা নন?
: কথা ভালোভাবে বলেন।
- বাঙালি জাতির পিতা কি সারা বাঙালির পিতা নন?
: অবশ্যই।
- তাহলে আপনি মানুষ, সারা বাঙালিও মানুষ।
: তো আমি এখন কী করবো?
- আপনি এত বিলাসিতায়, এত সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। অন্য মানুষদের কি সে অধিকার নেই?
: আছে।
- কীভাবে তাঁরা এই অধিকার পাবে?
: তাদের এই অধিকার আদায় করতে হবে।
- আপনি বিভিন্ন জায়গায় একই কথা বলেছেন যে, আপনি যা প্রতিশ্রুতি দিয়েছেন, তার বেশি করেছেন। পরবর্তী নির্বাচনেও আপনাকে ভোট দিতে।
: হ্যাঁ, বলেছি।
- আপনি কি মনে করেন, আপনি যা প্রতিশ্রুতি দিয়েছেন, তার বেশি করেছেন?
: হ্যাঁ, তাই মনে করি।
- আপনি প্রধানমন্ত্রীর আসনে থাকাকালীন যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, এতে আমরা বাঙালিরা আপনার কাছে সারাজীবন কৃতজ্ঞ। কিন্তু তাই বলে ভাববেন না, আমরা আওয়ামী লীগান্ধ, আমরা সরকারান্ধ।
: আপনি কী বলতে চাচ্ছেন?
- দেশে এত খুন হচ্ছে, একদিন পর পর ধর্ষণ হচ্ছে, কর্মসংস্থানের অভাব দিনের পর দিন বাড়ছে। দেশে শান্তি প্রতিষ্ঠা করা কি আপনার প্রতিশ্রুতি ছিলো না?
: হ্যাঁ, ছিলো।
- তাহলে কেন করছেন না?
: আমি আপনার কথানুযায়ী কাজ করবো না। আপনার ওত বোঝা লাগবে না।
- অবশ্যই, বোঝা লাগবে। গণতান্ত্রিক দেশ হয়ে স্বৈরতান্ত্রিক শাসন করবেন, তা কীভাবে আমরা মেনে নিবো! যা প্রতিশ্রুতি দিয়েছেন, তার ১ ভাগও করেন নি। আপনার বলা লাগবে না, আমরা কাকে নির্বাচনে জয়ী করবো। জোর করে হাজার হাজার ভোট পেলেও, সব ভোট পাবেন না।

দেশে শান্তি ফিরিয়ে আনুন, খুন, ধর্ষণ কমিয়ে আনুন। যা যা পদক্ষেপ নেওয়া লাগে, তাই তাই পদক্ষেপ গ্রহণ করুন। মনে রাখবেন, আপনি ধর্ষণ, খুনের শিকার হবেন না, এর নিশ্চয়তা আপনি কাউকে দিতে পারবেন না। আপনিও আমাদের মতো সাধারণ মানুষ। তাই আমাদের, আপনার সঠিকভাবে বাঁচার নিরাপত্তা নিশ্চিত করুন।

আপনি বাঙালি জাতির পিতার কন্যা, যার কারণে আমরা সংগ্রাম করতে শিখেছি, এই সোনার বাঙলাকে পেয়েছি; যিনি নিজের জীবন বাজি রেখে দেশ স্বাধীন করতে চেয়েছিলেন, দেশে শান্তি আনতে চেয়েছিলেন এবং তিনি তা করেছেন। কিন্তু আপনি এবং আপনাদের মতো রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা এই সোনার বাঙলাকে বসাবসের অনুপযোগী করেছে।

আর কতদিন? ৪০-৫০,০০০ টাকা বেতন পান। তারপরেও এত কোটি কোটি টাকার সম্পত্তির মালিক আপনি কী করে? কীভাবে এত বাড়ি, গাড়ি করেছেন? জনগণের টাকা মেরে কোটি কোটি টাকার সম্পত্তি করছেন।

আপনি আমাদের আদর্শের কন্যা। বঙ্গবন্ধুর, বাঙালির আওয়ামী লীগকে আপনি পরিবর্তন করে নিজের আওয়ামী লীগ করেছেন। আপনি বাঙালি জাতির পিতার কন্যা। তাই আমরা আপনাকে শ্রদ্ধা করি। তাই বলে দেশ ধ্বংস করবেন, তা আমরা কখনোই সহ্য করবো না।

মাননীয় প্রধানমন্ত্রী, দেশে শান্তি ফিরিয়ে আনুন। যা টাকা জনগণের কাছ থেকে মেরেছেন, তাতেই আপনার পরিবারের পরিবার কয়েক জীবন সুখে, শান্তিতে থাকতে পারবে। এবার আমাদের কথা ভাবুন, আমাদের শ্রদ্ধাকে সম্মান দিন; আমাদের জীবনের নিশ্চয়তা দিন।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×