somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে নারী, জেগে ওঠো, প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম-সাময়িক পরিস্থিতি নিয়ে লিখতে লিখতে সময় ভালো কেটে যায়। যখন প্রতিদিন ভাবি, এই বিষয়টি নিয়ে লিখবো, তখন নতুন কোনো ঘটনা চোখে পড়ে। আমার একার পক্ষে সবকিছু করা সম্ভব না। তারপরেও চেষ্টা করি। বর্তমান পরিস্থিতি নিয়ে লেখার কারণে আমাকে বলে, আমি হিটখোর। হিট পাওয়ার জন্য লিখি। কিন্তু হিট দিয়ে তো আর আমার পেটে ভাত যাবে না।

গত পরশুদিনের একটি কথা এখনো মনে হচ্ছে। সন্ধ্যার দিকে আমার বাল্যকালের একটি বন্ধুকে বললাম, আবার বাসে ধর্ষণ হয়েছে। সে কথাটি শুনে হাসলো। প্রায়ই এ ধরণের কথা শোনে ও হাসে, আর মেয়েদেরকে দোষ দেয়। আমি প্রতিদিনই কথার পয়েন্ট টু পয়েন্ট উত্তর দেই। গতকাল বললাম, ''আমি তোর বোনকে যদি ধর্ষণ করি, তবে কেউ তোকে এই ঘটনা বললে, তুই হাসবি তো? তুই চুপ করে থাকবি তো?'' ও আমাকে গালি দিয়ে চলে গেলো।

শুধু এখানে না। প্রতিটি জায়গায় আমার বন্ধুর মতো অনেক নরপিশাচ আছে। যারা অন্যদের কথা ভাবে না, যেই নিজের কথা বলা হয়, সেই সত্য কথাকে খুন করতে চায়। আর অন্যদের কথা বলা মাত্রই হাসে। ধর্ষণ কীভাবে করেছে, কতজন ধর্ষণ করেছে, রক্ত বের হয়েছে কি না, এই কথাগুলো শোনার জন্য কত না এদের আগ্রহ।

ধর্ষণ ইভটিজিং প্রতিটি নারীর ক্ষেত্রে ঘটতে পারে। আজ ওর বোন, কাল ওর বোন, পরশু আমার বোন, তারপর আপনার বোন, এভাবেই চলবে। এই নরপিশাচদের খারাপ কিছু বললেও তাদের কানে যাবে না। প্রতিটি ধর্ষককে একটি দৃষ্টান্তমূলক শাস্তিই যথেষ্ঠ। ঠিক তেমনি কোথাও ইভটিজারকে ধরা মাত্রই সবাই তাঁর মুখে জুতো মারেন। পরবর্তীতে ঐ ইভটিজারকে আবার দেখা মাত্র আবার জুতোমারেন। দেখবেন, জানোয়ার মানুষ হয়ে গেছে। আর যদি পারেন প্রতিটি ইভটিজারের বাড়িতে গিয়ে বলেন, ''আপনি বাবা? নাকি পশু? আপনার বীর্যে পশু জন্মেছে?'' দেখবেন, পরবর্তীতে এরাও নারীদের সম্মান দেবে, যদি এরা মানুষের বীর্যে জন্মে থাকে।

এই সমাজ পশুদের জন্য। যে সমাজে মানুষ লিঙ্গভেদ করে সম্মান দেয়; যে সমাজে মানুষ নির্ভয়ে মানুষ আকৃতির পশুদের কাছ থেকে বাঁচতে পারে না, সে সমাজ মানুষের জন্য নয়, সে সমাজ পশুর জন্য।

যতদিন পর্যন্ত এই সমাজের মানুষ অন্যায় দেখা মাত্রই প্রতিবাদ করবে না, ততদিন পর্যন্ত পশু বাড়তেই থাকবে। অনেক হয়েছে সময়। এবার রুঁখে দাঁড়াও, মনুষ্যত্বের প্রমাণ দাও। কোনো ভয় নয়। জয় আমাদেরই হবে।

হে নারী, তোমরা রুঁখে দাঁড়াও, তোমাদের অধিকার তোমরা আদায় করে নাও। যারা তোমাদের দিকে কুদৃষ্টিতে তাকাবে, তাদেরকে দেখা মাত্রই জুতো দিতে মারো, তাদের বাড়িতে গিয়ে অভিযোগ দাও। তোমরা জাগো। সময় হয়েছে তোমাদের জাগার। যে হাত দিয়ে প্রিয় মানুষটির মুখে হাত বুলাতে পারো, সে হাত দিয়ে তোমাদেরকেও জুতোও তুলতে হবে। মনে রেখো, এ সমাজ শুধু পুরুষের না, এ সমাজ তোমাদেরও, এ জীবন শুধু পুরুষের না, এ জীবন তোমাদেরও; এই বাঁচার অধিকার শুধু পুরুষের নয়, এই বাঁচার অধিকার তোমাদেরও। মানুষকে ভালোবাসো, আর পশুকে শিক্ষা দাও। জয় হবেই হবে।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×