- আসসালামু আলাইকুম
: ধুর, রাখ তোর সালাম। মানুষকে পিটাই আগে।
- মানুষ পিটাবেন না, প্লীজ।
: তুই কেডা? তোরেও কিন্তু অন্যদের মতো মারতে মারতে মেরে ফেলমু।
- আচ্ছা, ঠিক আছে। আপনি কি মনে করেন, এটি শান্তিপূর্ণ হরতাল হচ্ছে?
: অবশ্যই, এর চেয়ে শান্তিপূর্ণ হরতাল আর হয়ই না।
- টিভিতে শুনলাম, যশোরে একটি পুলিশ কনস্টেবলকে আপনারা মেরে ফেলেছেন। এটি কি ঠিক?
: হ, ঠিক। শুধু একজনকে মারি নাই, কাল খবরের কাগজ পড়লেই বুঝতে পারবি। আমাদেরকে তোরা এই ৪২ বছরেও চিনিস নাই।
- আপনি একটু আগে বললেন যে, শান্তিপূর্ণ হরতাল হচ্ছে। এটি কি শান্তিপূর্ণ হরতাল?
: ঐ, এহন হরতাল মানে মেরে ফেলা, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন লাগানো।
- প্লীজ এগুলো করবেন না।
: ঐ, তোর জ্ঞান শুনতে আসি নাই। তোরেও কিন্তু মাইরা ফালামু।
- আচ্ছা আপনারা কী জন্য হরতাল করছেন?
: টিভি-টিভি দেখোস না? আমাদের নেতার মুক্তির দাবিতে আমরা হরতাল করতাছি।
- আপনাদের নেতা কে? আপনাদের নেতা তো অনেক আগেই মারা গেছে।
: ঐ, এসব কী কইতাছিস? আমাদের নেতা সাঈদী, নিজামী, মুজাহিদ, এরা।
- আপনাদের মুখে দাড়ি আছে, পাঞ্জাবী, পায়জামা, টাকনুর উপরে পায়জামা পরা আছে। এসব কী বলছেন? আপনাদের তো একটিমাত্র নেতা থাকার কথা। তিনি আপনাদের মহানবী এবং তিনি তো অনেক আগেই মারা গেছেন। উনারা আপনার নেতা হলো কী করে?
: ঐ, তোরে কৈফিয়ত দিতে হইবো? এই রামদা দেখছোস? এইডা দিয়ে তোরে সত্যি সত্যি খুন করে ফালামু কিন্তু।
- প্লীজ, শান্ত হোন। এগুলো ধর্মে নেই। তাই এসব করতে হয় না। প্লীজ এগুলো করবেন না। আপনাদের ধর্মের অবমাননা করবেন না।
: ঐ এখন ভাগ তো। কেডা শুনবে ধর্মের কাহিনী? আমরা এখন ধর্মের কাহিনী শুনি না। ধর্ম কী বলছে, সেটা এখন শুনার টাইম নাই। পরে শুনবো। যা, এখন ভাগ। নাই কিন্তু তুইও বাঁচবি না।
- আচ্ছা চলে যাবো তো অবশ্যই। কিন্তু আপনাদের মতো নরপিশাচদের কথা আগে শুনি।
: ঐ, তুই আমাদের নরপিশাচ বললি? তোরে কিন্তু বাঁচাই রাখবো না। রামদা দেখাইছি কিন্তু।
- জামায়াত-শিবিরের নেতা, কর্মী, সমর্থকরা কি মানুষ?
: ঐ, আমাদের মানুষের মতো হাত, পা, চোখ আছে আর তুই চোখে দেখোস না?
- মানুষের আকৃতি হলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে মানসিকতা থাকতে হয়। আপনারা, আপনাদের নেতা-কর্মীরা, সমর্থকরা মানুষ আকৃতির পশু। দেখেনই তো, সত্য কথা বললে, সঠিক বিচার করলে, আপনাদের পশুত্ব জগে ওঠে। ১৯৭১ এ কীভাবে আপনারা পালিয়েছিলেন, আত্মসমর্পণ করেছিলেন, তা নিশ্চয় আপনারা এততাড়াতাড়ি ভুলে যান নি। তারপরেও আবার ধর্মের দোহাই দিয়ে, মানুষ মেরে দেশে শান্তি আনতে চাচ্ছেন। ১৯৭১ এর বাঙালিদের কথা ভুলে যাবেন না। ঐ একইভাবে আমরা বাঙালিরা আপনাদের, আপনাদের নেতা-কর্মী, সমর্থকদের এ দেশ থেকে বিতাড়িত করবো। আর শুধু দেলোয়ার হোসেন সাঈদী না, কোনো যুদ্ধাপরাধী বাঁচবে না। এ দেশে, এ মাটিতে কোনো দেশবিরোধী থাকবে না।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



