- আসসালামু আলাইকুম
: ওয়ালাইকুমসালাম ভাই।
- ছাত্রলীগ এবং বর্তমান পরিস্থতি বিষয়ে আপনার কাছে একটি সাক্ষাৎকার নেবো।
: হ্যাঁ, বলুন।
- অনেকে ছাত্রলীগের সাথে জামায়াত-শিবিরের তুলনা করে। এ বিষয়ে আপনার কী মতামত?
: ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। এ বিষয়ে অনেকে জামায়াত-শিবিরের সাথে আমাদের মানে ছাত্রলীগের তুলনা করে। জামায়াত-শিবিরের মূল ভিত্তি ইসলাম। কিন্তু তারা ইসলামের নাম নিয়ে রগ কাটে, মানুষ খুন করে। তারা ইসলাম ধর্মের অবমাননা করে। অন্যদিকে আমাদের মূল ভিত্তি কিন্তু ইসলাম না। আমরা অন্যায় করি। কিন্তু কোনো ধর্মের দোহাই দিয়ে আমরা কোনো ধর্মকে অবমাননা করি না। তাই জামায়াত-শিবিরের সাথে আমাদের কোনোভাবেই তুলনা করা যাবে না।
- তো আপনারা খুন, মারামারি, অন্যায় করেন, এগুলো করা কি ঠিক?
: ঠিক না, এই কথাটি অন্য কেউ না জানলে আমি জানি।
- আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন ছাত্রলীগ। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যা হওয়ার পূর্ব পর্যন্ত আওয়ামী লীগ দলটি বাঙলাদেশের মানুষদের প্রিয় ছিলো। এভাবে কেন আওয়ামী লীগকে আপনারা বাঙলাদেশের মানুষের কাছে অপ্রিয় করে তুলছেন?
: আপনার কথা ঠিক আছে। কিন্তু আপনাকে একটি কথা আগে বলা প্রয়োজন। সেটি হলো, আমরা কিন্তু স্বইচ্ছায় এগুলো করি না। আমাদের মূল নেতা যা বলবে, আমাদের তা করে পেট চালাতে হবে। এটিই আমাদের কাজ। আমাদের কিছু করার নেই।
- অবশ্যই করার আছে। অন্য কাজ করবেন।
: পেট চলবে না তাতে। এ দেশে তো যোগাযোগ ছাড়া কিছুই হবে না। আর এই রাজনীতি থেকে চলে গেলে, বাঁচতে পারবো না।
- তো আপনারা মানুষকে খুন করে, পিটিয়ে, গাড়ি ভাঙচুর করে কী পান?
: কিছু পাই না। তারপরেও বড় নেতাদের কথা মতো এসব করতে হয়।
- ছাত্রলীগ শিক্ষাঙ্গনে রাজনীতি করছে, জোর করে শিক্ষার্থীদের রাজনীতিতে ঢুকাচ্ছে; শিক্ষাঙ্গনে বিশৃংখলা সৃষ্টি করছে। তো এভাবে কেমন করে দেশে শান্তি আসবে? দেশ তো অন্যায়, অত্যাচারে ভরে যাচ্ছে। সাধারণ মানুষ মরনের শিকার হচ্ছে।
: আমি এগুলোর কী উত্তর দেবো, বুঝতে পারছি না। আসলে এলাকায় ছাত্রলীগের ছোট ছোট যে কর্মীরা থাকে, তারা মূলত ভাব নেওয়ার জন্য, নিজেদের দলের সংখ্যা বেশি করার জন্য, এসব করে। কিন্তু এই ছোট ছোট কর্মীদের পেশা সন্ত্রাসী। তারা সন্ত্রাসী বলে গর্ব করে, বুক ফুলিয়ে বেড়ায়। তাদের হাতে লাটি, চাপাতি থাকলেই তাদের মানুষ মারতে ইচ্ছা জাগে। আমিও ছাত্রলীগের ছোট কর্মী। তাই এর মধ্যে আমিও আছি।
- তো বাঙলাদেশে এভাবে শান্তি আনা সম্ভব?
: কখনোই সম্ভব না। এভাবে নোংরা কাজের মাধ্যমে শান্তি আনা কখনোই সম্ভব না।
- তবে যারা রাজনীতি করে, তাদের রাজনীতিতে থাকার মূল উদ্দেশ্য কী?
: নিজেদের ব্যক্তিস্বাঃর্থ পূরণ করাই তাদের মূল কাজ। আর আমরা তাদের মাধ্যমে পেট চালাই। দেখেন না, একেকজন নেতা কোটি কোটি টাকার মালিক। আর আমাদের পেট চলে না বলে আমরা অন্যায় করি, মানুষ খুন করি। সাধারণ মানুষ অনাহারে দিন পার করে।
- তো আপনাদের এই অন্যায়ের মূল হাতিয়ার কী?
: আমাদের মূল হাতিয়ার মানুষের আওয়ামী লীগান্ধত্ব।
- কীভাবে?
: বাঙলাদেশে যেমন অসংখ্য ধর্মান্ধ আছে, যারা জামায়াত-শিবিরের সব কাজকে অন্ধের মতো সমর্থন করে। এই ধর্মান্ধত্ব যেমন জামায়াত-শিবিরের মূল হাতিয়ার, মূল পুজি। যার মাধ্যমে তারা সমস্ত অন্যায় করে যাচ্ছে। ঠিক তেমন বাঙলাদেশে অসংখ্য আওয়ামী লীগান্ধ আছে যারা আওয়ামী লীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর ভালো কাজ হোক, আর খারাপ কাজ হোক, তারা সবকিছু অন্ধের মতো সমর্থন করে। কারণ এই দলটি ১৯৭১ এ স্বাধীনতায় ভূমিকা রেখেছে। আর তাদের এই আওয়ামী লীগান্ধত্বই আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর মূল হাতিয়ার, মূল পুঁজি। কিন্তু এই মানুষগুলো বোঝে না যে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা, তার অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মীরা ১৯৭১ এর সেই বাঙালির আওয়ামী লীগ পরিবর্তন করে নিজেদের আওয়ামী লীগ করেছে। আর যতদিন পর্যন্ত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র শাসনের অবসান না ঘটিয়ে জনগণের মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা হবে না, ততদিন পর্যন্ত দেশে শান্তি আসবে না। তাই জনগণের বিবেক জাগ্রত করে, সবাইকে সকল অন্যায়ের বিরুদ্ধে রুঁখে দাঁড়াতে হবে। যেভাবেই হোক এই গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র শাসনের অবসান ঘটাতে হবে। জয় বাঙলা।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



