- আসসালামু আলাইকুম
: ওয়ালাইকুমসালাম
- আপনাকে কয়েকটি প্রশ্ন করছি।
: হ্যাঁ, করুন।
- আপনি বাঙলাদেশের কোন রাজনীতিক দলটি পছন্দ করেন?
: নিঃসন্দেহে আওয়ামী লীগকে।
- কেন?
: আওয়ামী লীগের মতো অন্য কোনো ভালো দল আর নেই।
- আপনার কাছে ছাত্রলীগের কর্মকাণ্ড কী রকম লাগে?
: বেশ ভালো লাগে।
- তো আপনি কি মনে করেন ছাত্রলীগের সব কর্মকাণ্ড ভালো?
: হ্যাঁ।
- এটি একটি অন্ধ বিশ্বাস হয়ে গেলো না?
: না।
- কয়েকদিন আগে বিশ্বজিতকে ছাত্রলীগের কর্মীরা মেরে ফেলেছিলো, এটি জানেন তো?
: জি, জানি।
- এটি কি ঠিক করেছে?
: হ্যাঁ।
- কীভাবে ঠিক করেছে? আপনার ছেলে যদি ঐ বিশ্বজিত হতো, তবে আপনি কি বলতেন, এটি ঠিক করেছে?
: না। ঐটি ভুল করেছে। তারপরেও আমাদেরকে তা মেনে নিতে হবে। কারণ তারা আমাদের দলের।
- ছাত্রলীগ খুন, ধর্ষণ, মারামারি করে, এ বিষয়ে আপনার মতামত কী?
: কোনো মত নেই। আগেই বলেছি, তারা আমাদের দলের। তাই সবকিছু আমাদের মেনে নিতে হবে।
- আচ্ছা আপনি কী জন্য আওয়ামী লীগকে এত ভালো মনে করেন?
: আওয়ামী লীগ ১৯৭১ এ মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে। শুধুমাত্র এই দলটিই আমাদের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে।
- হ্যাঁ, আপনি তা ঠিক বলেছেন।
: তাহলে আওয়ামী লীগকে সমর্থন করবো না?
- অবশ্যই করবেন।
: তাহলে এখানে প্রশ্ন আসছে কীভাবে?
- আপনি কি মনে করেন না, আপনি আওয়ামী লীগান্ধ?
: না, তা কেন মনে করবো?
- আওয়ামী লীগান্ধরাই আওয়ামী লীগের ভালো, খারাপ উভয় কাজের প্রশংসা করে।
: তো আমি কী করবো?
- আওয়ামী লীগ যেহেতু বর্তমান সরকার। তাই সরকারের ভালো কাজের প্রশংসা করেন; আর খারাপ কাজের সমালোচনা করেন। এটি আপনার নাগরিক হিসেবে প্রাপ্য অধিকার।
: ঠিক আছে। কিন্তু আমি আওয়ামী লীগের খারাপ কাজের সমালোচনা করলেই আওয়ামী লীগান্ধরা আমাকে জামায়াত-শিবিরের কর্মী কিংবা সমর্থক বানাবে। আমি তা হতে চাই না।
- তাহলে এভাবে সারাজীবন আওয়ামী লীগান্ধ থেকে যাবেন?
: হ্যাঁ।
- আওয়ামী লীগান্ধত্বই আওয়ামী লীগের মূল পুঁজি। এই পুঁজি কাজে লাগিয়ে আওয়ামী লীগ যে কোনো কাজ করে। দেশ এভাবে ধ্বংস করবেন না। আপনাদের কারণেই দেশের এই অবস্থা। আপনাদেরকে যে যা বলুক, আপনি ভালো কাজের প্রশংসা করবেন; আর খারাপ কাজের সমালোচনা করবেন। আপনাদের বিবেকের কাছে আপনারা সৎ হলে, আপনারা সৎ। একটি কথা সব সময় মনে রাখবেন, অন্ধত্বই দেশ ধ্বংস করতে পারে। এ দেশে জন্মেও অনেকে দেশবিরোধী হতে পারে। অন্ধত্বের পথ ছেড়ে দিয়ে বাঙালির মতো গর্জে উঠুন!
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



