- আপনি কি মনে করেন, 'জয় বাঙলা' স্লোগানটি একটি দলীয় স্লোগান?
: অবশ্যই।
- কেন?
: এই স্লোগানটি শুধুমাত্র আওয়ামী লীগ ব্যবহার করে।
- আপনি এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত?
: হ্যাঁ। আপনি দেখান, আওয়ামী লীগ বাদে কে 'জয় বাঙলা' বলে?
- আমি।
: আপনি?
- জি।
: কীভাবে?
- আমি রাজনীতি করি না। কিন্তু আমি 'জয় বাঙলা' বলি।
: কেন?
- কারণ 'জয় বাঙলা' কোনো দলীয় সম্পদ না। 'জয় বাঙলা' সারা বাঙালির স্লোগান। আমিও বাঙালি। তাই 'জয় বাঙলা' আমারও স্লোগান।
: কীভাবে এটি সারা বাঙালির স্লোগান?
- ১৯৭১ এ বাঙালিরা এই স্লোগানটি শুনেই নিজের জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। জয় বাঙলা স্লোগানটি শুনে সারা বাঙালি সাহস পেয়েছে।
: কিন্তু এটি তো এখন শুধুমাত্র আওয়ামী লীগের স্লোগান।
- বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় বলেছেন, এটি শুধুমাত্র আওয়ামী লীগের স্লোগান?
: কোথাও বলে নি। তাহলে নৌকা প্রতীক?
- নৌকা প্রতীক তো সারা বাঙালির প্রতীক না। ১৯৭০ সাল থেকে ১৯৭৮ সালের আগ পর্যন্ত সারা বাঙালির কাছে নৌকা প্রতীকই সারা বাঙালির প্রতীক ছিলো। কিন্তু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সপরিবারকে হত্যা করার পর, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বাঙলাদেশ জাতীয়তাবাদী নামক দলটি প্রতিষ্ঠা করে। এখন নৌকা প্রতীকটি নির্দিষ্ট দলের। কিন্তু 'জয় বাঙলা' স্লোগানটি কোনো নির্দিষ্ট দলের ছিলো না, এখনো নেই এবং থাকবেও না।
: বুঝতে পেরেছি।
- আপনার স্লোগান কোনটি?
: বাঙলাদেশ জিন্দাবাদ।
- আজ একবার 'জয় বাঙলা' স্লোগানটি চিৎকার করে বলুন তো।
: জয় বাঙলা!
- আপনার রক্তের প্রতিক্রিয়া কী?
: রক্ত গরম করা একটি স্লোগান।
- এই বাঙলাদেশ যেমন সারা বাঙালির সম্পত্তি, এই 'জয় বাঙলা' স্লোগানটিও তেমন সারা বাঙালির সম্পত্তি। এই জয় বাঙলা স্লোগান শুনে লক্ষ লক্ষ বাঙালি দেশের জন্য জীবন দিয়েছে। শুধু দেশকে ভালোবাসার কারণে। বাঙালির অন্য কোনো স্লোগান নেই, বাঙালির একটিই স্লোগান 'জয় বাঙলা'।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



