somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:| তিনা মিনার দুষ্টুমিতে চিড়েচ্যাপ্টা বন্ধু... অতঃপর ... :|

০১ লা জুলাই, ২০০৯ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি আবার সহযে মানুষকে না বলতে পারি না, বিশেষ করে যদি সেটা হয় সাহায্য বিষয়ক এবং আমার সামর্থ্যের মধ্যে ... তবে এতে করে যে মানুষ শুধু উপকৃত (অথবা অন্যকিছু) হয় তাই না, বরং আমার অভিজ্ঞতার ঝুলিতে নতুন নতুন কাহিনী সংযুক্ত করে তবেই তারা ক্ষান্ত হন .... তেমনি একটি ঘটনা সংক্ষেপ এইরকম -->>

একদিন বিকেলে খেলার মাঠে এক হাফপ্যান্ট আমলের বন্ধু হন্তদন্ত হয়ে ছুটে এলো আমার কাছে .... বললো - দোস্ত বুকের মধ্যে কেমন কেমন করে ...
আমি আসকাইলাম -- আমি কি ডাক্তার নাকি যে ট্যাবলেট নিতে আইছিস !

বন্ধু কইলো -- নারে দোস্ত সে সমস্যা না, কেইস অন্যখানে ...
আমি কইলাম -- সমস্যা যদি বুইঝা ফালাইসস তো আমার কাছে আইসস ক্যান , নিজে গিয়ে সমাধান কর না ...

বন্ধু কইলো -- প্যাঁচটা একটু বেশী লাগছে রে, আমি নিজেই ঠিক বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে কি করুম ...
আমি কইলাম --- ঘটনা সংক্ষেপে বইলা ফালা, এর পরে দেখি কি করা যায় ...

ঘটনা হইলো, কিছুদিন আগে আমার বন্ধু তার আরেক বন্ধুর বাসায় প্রথম গিয়েছে কোন এক কাজে ... ঠিকানা খুজে নম্বর মিলিয়ে বাসা বের করে দরজায় নক করার পরে কেউ একজন দরজা খুলতেই দরজার সাথে সাথে ওর মনের ঘন্টা নাকি ডি ডং করে বাজা শুরু হয়ে গিয়েছিলো ...বন্ধুর নাম বলার পরে তাকে সুন্দর অভ্যর্থনা জানিয়ে ড্রাইংরুমে বসতে দেয়ার মাঝে ওর হৃদয়ের ঝাড়বাত্তিতে আগুন জ্বালায়ে নাকি সে যখন ঘরের ভিতরে চলে গিয়েছে ... এর খানিক্ষন পরে এক ট্রে নাশ্তা নিয়ে সে ঢুকতেই এমন একটা ল্যুক দিলো যেন একটু আগে সে ওকে দেখেইনি ... এর পরে তাকে আবার জিজ্ঞেস করছে -- কার কাছে এসেছ ? ... বন্ধু আমার পুরা টাশকিফাই ,মনে মনে বলে একটু আগে সে আমারে আপনি কইরা কথা কইলো, এখন কয় তুমি ... একটু আগে আমি কইলাম সবুজের কাছে এসেছি, সেইটা দেখি বেমালুম ভুলে গেছে ... ঘটনা কি ... সাহস কইরা বইলাই ফেলসে যে- একটু আগে না বললাম আমি সবুজের বন্ধু , ওর কাছে এসেছি আপনি ভুলে গেছেন ? এর পরে নাকি ঝাড়া ২ মিনিট জ্ঞান বিতরনের পরে উনি জানালেন, একটু আগে যে দরজা খুলেছিলো সে নাকি ছোট বোন আর তিনি বড় বোন ... অথচ গলার স্বর, দেখতে আর কথা বলার স্টাইল সব নাকি এক রকম ... এখন আমার বন্ধু তো ছোটজনের জন্য কঠিন দিওয়ানা হয়ে গিয়েছে , তাকে কিছু কথা সে বলতে চায় বলে কয়েকবার নাকি ওদের বাসার ফোন ও করেছে ... কিন্তু কে যে ধরে তা সে বুঝতে পারে না বলে এটা সেটা বলে কাটিয়ে দিচ্ছে ... আসল কথা কোনভাবেই বলা সম্ভব হচ্ছে না ...

আমি বললাম -- তো সরাসরি গিয়ে বল না, তাইলেই তো কাহিনী শেষ, এখানে পরামর্শের কি আছে ?
বন্ধু বলে -- না দোস্ত , চেহারাও তো এক রকম, ছোটজন ভেবে বড় জনরে বললে মাইর একটাও মাটিতে পড়বে না ...

আমি -- তো এখন আমি কি করতে পারি ?
বন্ধু -- আমি ওর বাসায় ফোন করবো তুই একটু আমার সাথে থাকিস , তাহলেই চলবে ...

আমি -- ও ! এই ব্যাপার ... ঠিকাছে থাকুমনে তোর সাথে, কবে করবি ?
বন্ধু -- কবে মানে ? এখন বাসায় চল; আজকেই ফোন করবো ...

বলেই আমাকে একরকম টেনে হিচড়ে নিয়ে চললো ওদের বাসায় ... ওর ঘরে ফোন এনে সবুজের বাসার নম্বর দিয়ে আমাকে বলে তুই ফোন কর ...
আমি বলি -- দেখ ! তুই ওদের গলা শুনেছিস, দেখেছিস ... আমি সাথে আছি, ফোন তুই কর ...

কাপা কাপা হাতে বন্ধু আমার ফোন লাগায় সবুজের বাড়িতে ...সেই সাথে স্পিকার অন করে শুনতে থাকি আমরা দু জনে ওপাশে রিং হচ্ছে .... একটু পরে ওপাশ থেকে কেউ একজন ফোন ধরে বলে -- হ্যালো !
বন্ধু -- হ্যালো তিনা আছে ?
ওপাশ থেকে -- আপা তোর ফোন এসেছে, এদিকে আয় তো ...

ঘটনা কোথাও প্যাচ খাইসে বুঝতেই আমার চোখের দিকে তাকিয়ে কড়াৎ করে ফোন কেটে দিয়ে বন্ধু বলে চরম মিস্টেক হয়ে গেছে রে দোস্ত ...
আমি আসকাইলাম -- ঘটনা কি হইলো এইটা ?
বন্ধু বলে -- দুইজনের নাম তো জানতাম, কিন্তু কোনটা কার নাম এইটা তো জানি না, এজন্য আসল মানুষ ধরসে আর ডাকতে কইসি বড় জনরে ...

আমি কইলাম -- আচ্ছা নে, আবার ট্রাই কর ....
রিং হওয়ার একটু পরে ওপাশ থেকে বললো -- হ্যালো
বন্ধু -- হ্যালো মিনা আছে ?
ওপাশ থেকে -- আমি তিনা বলছি, আপনি আমার কাছেই না ফোন করেছেন একটু আগে?
বন্ধু -- না , আসলে আমি মিনাকে চাচ্ছিলাম, ভুল করে তিনা ডেকে ফেলেছিলাম
ওপাশ থেকে -- আচ্ছা, ঠিক করে বলেন আপনি কাকে চাচ্ছেন ?
বন্ধু -- আমি মিনাকেই চাচ্ছি, ওর সাথে একটু কথা বলা যাবে প্লিজ ?
ওপাশ থেকে -- নিশ্চই বলা যাবে , আপা নে ধর তোর ফোন !!
বন্ধু আমার এইবার পড়ে গেল চরম বিভ্রান্তিতে ... কি বলবে কি বলবে না বুঝে উঠতে না পেরে বলে বসলো -- তিনা আর মিনার মধ্যে বড় কে আর ছোট কে ? :|

এটা তো যেন ওর কথা না যেন লাফিং গ্যাস ছিল ...এপাশে আমরা দুজন টেলিফোনের ওপাশে শুনি তিনা মিনার হেচকি তুলে দুজনের হাসির বন্যা বয়ে যাচ্ছে ... হঠাৎ কড়াৎ করে ফোনটা কেটে যেতেই বন্ধু রিডায়ালে চাপ দিলো .... একটু পরে ওদিক থেকে গম্ভীর কন্ঠে একজন জিজ্ঞেস করলো -- হ্যালো, কাকে চাই ?
একটু আগেই বন্ধুর কথায় ওপাশের হাসির বন্যার কারনে মেজাজটা তিরিক্ষি হয়ে ছিল ... তাই বন্ধু কিছু বলার আগেই আমি বললাম -- তিনা মিনার মধ্যে আপনি কোনটা বড়টা নাকি ছোট টা ?
ওপাশ থেকে গম্ভীর কন্ঠে উত্তর এলো -- আমি ছোট বড় কোনোটাই না, আমি ওদের আম্মু ! :| :| :|







সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৯ রাত ১:২৫
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×