somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:| :| চাঙ্কুর চান্তেকদের কাঁঠাল ছিনতাই X( X(

১৪ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কাহিনী ছোট কিন্তু ঘটনা বিশাল ... বিদেশের মাটিতে দেশীয় ফলের বড়ই আকাল, বিশেষ করে আমাদের মতো পোড়া কপালীদের জন্য তো শুধু দেশীয় ফল কেন, যে কোন দেশীয় খাবার ই এক রকম দুঃষ্প্রাপ্য ... তবুও মাঝে মধ্যে যা পাই তাই নিয়েই খুশী থাকার চেষ্টা করি, এইটা আবার কারো কারো সহ্য হয় না ... তেমনি হইলো - চাঙ্কুর দুই অতি বদ চান্তেক !!X(

রাতের বেলা এক আপু ফোন করে জানালো এশিয়ান শপে নাকি বেশ বড় কয়েকটা দেশী কাঠাল এসেছে, কিনব কি না ... জিজ্ঞেস করলাম -- কেমন সাইজ ...
উনি বল্লেন -- বেশ বড়, তবে দামটা মনে হয় বেশী নিচ্ছে ...
আমি আসলাইলাম -- কত ?
উনি কইলো -- এক, একটা ৭৫ ইউরো করে !!
আমি কইলাম -- আমার পুষাইবো না ... বাদ দেন
(মনে মনে বললাম, আমার প্রিয় ফলটা বুঝি আর খাওয়া হলো না :()
উনি কইলো -- এক কাজ করি, আমরা অর্ধেক ভাগ নেই, আর তুমি অর্ধেক, ঠিকাছে ?
আমি মনে মনে একটু আস্বস্হ হয়ে কইলাম -- ঠিকাছে !!!

এর পরে দিনের বেলা আমি আর আমার কাজিন এক লগে গেলাম উনার বাসায়, গিয়া কাঠালের সাইজ দেইখা মোটামুটি তব্দা খায়া গেলাম :| ... এদ্দুর কাঠাল তো একলা আমারই পোষায় না, তার আবার অর্ধেক ভাগ করতে হবে ? :-* ...
যাই হোক, কাঠাল ভাঙ্গা হলো ... একসাথে সবাই অল্প স্বল্প খেলাম এর পরে বাকিটা একটা বক্সে নিয়ে বের হইলাম বাস স্ট্যান্ডে ... কাজিনের হাতে কাঠালের বক্স দিয়ে বললাম তুমি গিয়ে সিটে বসো আমি টিকিট নিয়ে আসতেছি ...আমরা বাসের মাঝামাঝি জায়গাতে বসেছি এমন সময় দেখি পিছনে পিছনে দুই চান্তেক আইসা পাশাপাশী সিটে বইসা পড়ল ... অতঃপর বাস চলতে শুরু করলো .....

আমি জানালারে পাশে বইসা বাইরের মনোরম দৃশ্য দেখি আর আমার পাশে কাজিন কানে আইপড লাগায়া হাতের রাখা কাঠালের ব্যাগে দোলা দেয় ... একটু পরে ঐ পাশের এক চান্তেকে কাজিন রে আসকাইলো -- কৈত্থেকে জানি আজিব গন্ধ আসে , তুমি পাও ?
কাজিনে কয় -- আমগো ব্যাগ থেকেই আসতেছে
চান্তেকে আসকায় -- জিনিসটা কি ?
কাজিনে কইলো -- আমগো দেশের জাতীয় ফল ... কাঠাল




সাথে সাথে সে তার নিজের ফোন ব্রাউজ করে বাইর করসে কাঠাল কি জিনিস.... এর পরে আসকাইলো এত্ত বড় জিনিস তুমি এমুন ছোট ব্যাগে ভরছ ক্যামনে ? কাজিনে কইলো -- ওর ভিতর থেকে খাওয়ার অংশটা বের করে ঢুকিয়েছি ...
ততক্ষনে মোটামুটি আশেপাশের সবার নাকে কাঠালের গন্ধ পৌঁছে গেছে ... আশেপাশে থেকেও গুনগুনানির আওয়াজ পাইলাম ... এইটা কেমুন জিনিস যার গন্ধ এমনে বাইর হয় ... আমি এই সব শুনি আর বলি .... চাচা ঢাকা কতদুর, থুক্কু আমার বাড়ি কদ্দুর ... আর নিজেরে মনে মনে চাপকাইতেছি গাড়ি না নিয়ে বাসে যাওয়ার জন্য :(

কিছুক্ষন ধইরা কাঠাল সম্পর্কিত জেরা সহ্য কইরা পরে কাজিনে কয়, এত প্রশ্নের উত্তর দিবার পারুম না ভিতরে কি জিনিস নিজের চোখে দেইখা লও ... বইলা যেই না বক্ষ খুলছে , অমনি পাকা কাঠালের চেহারা দেখার জন্য হুড়মুড় করে লোকজন হাজির হয়ে গেছে ... এইবার চান্তেক দুজন বলে -- আমরা কি এক্টু টেষ্ট করে দেখটে পারি ?
এতক্ষনে কাজিন বুঝলো ভুলটা কোনখানে করে ফেলেছে ... আমার দিকে তাকায়া কয় -- ভাইয়া এইবার ?
আমি আর কি কমু -- কইলাম , কলা যখন বান্দরের সামনে আগায়া ধরেছ তখন ফিরায়ে নিবা ক্যামতে ... দেও খেতে !

আর কৈ যাবা ... দন্ত বিকশিত করিয়া ঐ দুই চান্তেকসহ আশে পাশের মানুষগুলোর গপাগপ কাঠাল খাওয়া দেখে আমি মনে মনে বলি --- এর চেয়ে ওরা যদি আমার কইলজ্যা চিবায়া খাইত তবে মনে হয় বুকে কম ব্যাথা পাইতাম :(


৬৮টি মন্তব্য ৬৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×