somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*~*_* আফসোসের কাঁটা বিধলো গিয়ে অন্যখানে *_*~*

২৯ শে আগস্ট, ২০০৯ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসরের সময় পার হয়ে গিয়েছে বেশ কিছুক্ষন আগে, এখনো চাচাজী বাসায় ফিরলেন না বলে চাচী আম্মা কিন্চিৎ চিন্তিত ... ইফতারী তৈরি করতে করতে ক্রমাগত একবার ঘড়ি আরেকবার দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করে যাচ্ছেন ... যার জন্য এত আয়োজন সেই মানুষটা ঘরে না থাকলে কি ভালো লাগে ? ... বেশ কিছুক্ষন পরে দরজায় বেল শুনে খুলে দিতেই এলাকার ডাকসাইটে মুরুব্বী চাচাজী তার স্বভাবগত স্টাইলে গটমটিয়ে ঘরে ঢুকলেন, কিন্তু প্রতিদিনের মত ড্রইংরুমে রাখা সোফার নির্দিষ্ট স্হানে না বসে সোজা চলে গেলেন বাথরুমে, কল ছেড়ে ঝরঝরিয়ে পড়া পানিতে পা ধুয়ে এসে বসলেন সোফায়... চাচী আম্মা ততক্ষনেও বুঝে উঠতে পারছেন না চাচাজী এমন কেন করছেন ... চাচী আম্মা কৌতুহলী দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে দেখে চাচাজী এতক্ষনে মুখ খুলে বললেন
>> ইয়াকিনান ওহ তেরা ভাই থা... (ঐ ব্যাটা নিশ্চই তোমার ভাই ছিলো)

চাচী আম্মা এইবার আসলেই থতমত খেয়ে বসলেন, ঘটনা না বুঝে এই মুহুর্তে কিছু বলা ঠিক হবে না ভেবে প্রশ্নবোধক চেহারায় চুপচাপ দাড়িয়ে রইলেন । তার এই নিরবতা দেখে চাচাজী আবার বলে উঠলেন....
>> ওহ জরুর তেরা ভাই থা ওয়ারনা ইতনা হিম্মত কিসিকে জিগর মে নেহি কে মেরে জুতে কো হাথ লাগায় ... (ও আসলেই তোমার ভাই ছিল নাইলে কারো কলিজায় এত সাহস নেই যে আমার জুতায় হাত লাগায়)

এতক্ষনে চাচী আম্মা বুঝতে পারলেন ঘটনা কি হইসে... চাচাজী গেছিলেন নামাজ পড়তে, নামাজ পড়ার পরে জুতো চোরের কারনে নির্দিষ্ট স্হানে নিজের জুতা না পেয়েই এতক্ষন দেরী করে ঘরে ফিরেছেন ... তার উপর এতটা পথ খালি পায়ে হেটে এসেছেন বলেই ঘরে ঢুকে সোফায় না বসে পা ধুতে গিয়েছিলেন ... আর চোরকে ধরতে না পারার ক্ষোভটা সংযমের মাসে বেশ সংযমের সাথেই চাচী আম্মার উপরে ঝাড়ছেন ...এটা বুঝেই চাচীআম্মা বিষয়টা সহজ করার জন্য বললেন ...
---> ওটা তো অনেক পুরোনো হয়ে গিয়েছিল, আর বার বার সেলাই করা লাগত, যেটা চলে গিয়েছে ওটা নিয়ে আফসোস করবেন না, এখন থেকে না হয় তুলে রাখা নতুন জুতো জোড়া পরবেন সবসময়।

এবার চাচাজীর কঠিন রাগ ক্রমশ দুঃখে পরিনত হয়ে চেহারায় প্রকাশ পেতে থাকলো ... আকুল আকুতি নিয়ে চাচীআম্মাকে বললেন
>> ওহ জুতে কেলিয়ে মেরা আফসুস নেহি হ্যায়, আফসুস ইস বাত কো লেকে কেহ কাল হি ম্যায় উস জুতেকো ১০ টাকা দেকে সিলওয়ায়া থা ... আওর ওহ ১০টাকা কে নোট বিলকুল নায়া থা ... জুতে আগার লেনা থা তো এক দিন পেহলে কিউ নেহি লিয়া ... .ফের মেরা ১০ টাকা কে নায়া নোট আজভি মেরে জেব মে হোতা ...
(ঐ জুতার জন্য আমি আক্ষেপ করছিনা, আক্ষেপ করছি শুধু এই জন্য যে, ঐ জুতা আমি কালকেই ১০ টাকা দিয়ে সেলাই করিয়েছিলাম যা একেবারে কড়কড়ে নতুন ছিল, আরে বাবা নিবি তো নে একদিন আগেই নিতি তাহলে দশ টাকার নতুন নোট টা আমার পকেটেই থাকত)



(কাহিনীর মৌলিকতা রক্ষার্থে উর্দু ডায়লগগুলো ব্যাবহার করা হলো)


সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৯ রাত ৮:২৭
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×