somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*_*~*||* বোকা মানুষের একটি ছোট্ট বোকা ইচ্ছে *||*~*_*

০১ লা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কাক ডাকা ভোরে আর কাউকে না হোক বাবা ওকে ঘুম থেকে ডেকে তুলবেই তা সে যত রাতেই ঘুমাক না কেন , সকালের নাশ্তার জন্য কিছু দরকার হলে তা দোকান থেকে ওকেই আনতে হবে, ঘরের টুকিটাকি কাজ গুলো যেন ওর অপেক্ষাতেই থাকে কখন সে ওগুলোতে হাত লাগাবে আর ঠিকঠাক করবে ... নাহ কাজগুলো যে সে অনিচ্ছায় করে তা নয় বরং ইচ্ছা অনিচ্ছা দুটো মিলিয়েই সে কাজগুলো করে থাকে। ইচ্ছা অনিচ্ছা কথা দুটোর মাঝে বিস্তর পার্থক্য থাকলেও তার কাছে এর আসলে কোন মুল্য নেই, কারন ও জানে কাজগুলো ওকেই করতে হবে তাই ইচ্ছা অনিচ্ছার ধার না ধরেই " আমাকেই করতে হবে তাই করবো" এ কথার উপর ভিত্তি করেই সব কাজ গুলো নিজের হাতেই একের পর এক সমাধা করে চলে ... পড়ালেখায় কখনো যে সে খারাপ ছিল তা নয়, রেজাল্টও কখনো খুব ভালো না করতে পারলেও সন্মানজনক ফলাফল নিয়েই সবসময় ঘরে ফিরেছিল, তবে তার পিঠাপিঠি ভাই বোনেরা যদি এর কাছাকাছি ও রেজাল্ট নিয়ে ঘরে ফিরে তবে তাদেরকে মাথায় তুলে রাখা হয় , ঘরে সেদিন ভাল ভাল রান্না করা হয় কখনো তাদেরকে উৎসাহ দেয়ার জন্য গিফট ও দেয়া হয় আর ওকে বলা হয় পরের বার যেন আরো ভাল রেজাল্ট করে এটা অতোটা ভাল হয়নি ... তার ও ইচ্ছে করে কোন গিফট না হোক মাঝে মাঝে এমন একটু সুন্দর কথা শুনতে একটু আদর পেতে কাজের পরে পড়ার জন্য একটু বেশী সময় পেতে যাতে করে পরীক্ষায় আরেকটু ভাল রেজাল্ট করা যায় ... আর ... উমম ... আরো বিশেষ কিছু পেতে ইচ্ছে করে তবে সেগুলো হয়তো কখনো পাবে না ... বিশেষ কিছুর কথা যখন এসেই গেল তখন ওসব দিকে একটু ফিরে দেখা যাক...

যদিও ওর বিশেষ কিছু গুলো হয়ত সবার জন্য সাধারন কিছু ই হবে তবুও সেগুলো ওর জন্য বিশেষ কিছু হয়েই থেকে যাবে সবসময় ... ঠিক যেমন বাবার হাতটা যদি কখনো ওর মাথায় একবারের জন্যও রাখত তবে হয়তো এর চেয়ে শান্তির আর কিছুই থাকতো না , কোন একটা দিন যদি মায়ের বকুনি বা ভাই বোনদের টিপ্পুনি থেকে রক্ষা পেত তবে হয়ত সেদিনটা ওর জীবনের সবচেয়ে ভাল দিন হয়ে উঠতো ... শুধু কি তাই ... ক্লাসের ছেলে মেয়েগুলো যদি একটা দিন ওকে নিয়ে হাসাহাসি না করতো তবে সে দিনটি হয়ত ওর জন্য পরম শান্তির কারন হতো ... আর যদি মনের কোন উকি দেয়া ভালবাসার মানুষটা তাকে ইচ্ছে করে বোকা না বানিয়ে, তাকে অন্ধকারে না রাখার চেষ্টা করে তার পছন্দের মানুষের সাথেই ঘুরতে যেত তবে হয়ত সেটি হয়ে উঠতো তার জীবনের অন্যতম স্মরনীয় দিন ।

তবুও সে বাসার সবার গালমন্দ শুনে প্রতিউত্তর করে না, সহপাঠীদের টিপ্পুনীকে সিরিয়াসলি না নিয়ে হাসি মুখে ওদের সামনে আরো নিজেকে হাস্যকর জীব হিসেবে পরিগনিত করে, সব কিছু জেনে বুঝেও মনের মানুষটির কাছে ইচ্ছে করেই বোকা সেজে থাকে যাতে ওকে বোকা বানিয়ে সে যে আনন্দ পায় তাতে যেন কখনো কমতি না আসে ... কারন সে জানে এইসব করেই অন্য সব মানুষগুলো শান্তি পায়, নিজেদের মাঝে আনন্দের জোয়ারে ভেসে যায়, আত্মতৃপ্তিতে ভরে ওঠে ওদের মন আর সেই সাথে চরিতার্থ করে নিজেদের কাংক্ষিত সুপ্ত বাসনাগুলো ... আজ তাইতো সে নিজেকে বোকা, তুচ্ছ আর অপদস্ত বানিয়েই অন্য সবার মনে আনন্দের বন্যা বইয়ে দেয়াকেই নিজের পাথেয় করে নিয়েছে ...কারন ও জানে, মানুষের মুখে একটুখানি হাসি ফোটানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর অন্যতম।




৫১টি মন্তব্য ৫১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

বোবা কান্না.....

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বোবা কান্না.....

আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্‌প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন

×