মুভি দেখার শখ বা নেশা, যেটাই থাকুক আপনার- বিদেশি ভাষার মুভি বিশেষ করে জনপ্রিয় ইংরেজি মুভি অনেকেই দেখেন নিশ্চয়ই। আর ইংরেজি ভাষায় যাদের দক্ষতা নেই (বিশেষ করে আমার মতো) তাদের গোটা কাহিনী অনুধাবন করে মুভি উপভোগ করাটা অনেক সময়ই বেশ কষ্টকর হয়ে উঠে। ইংরেজি সাবটাইটেল নামিয়ে এর সমাধান খুঁজেন অনেকেই। কিন্তু সমগ্র চিত্রটা ঠিকমতো ফুটে উঠে কি আসলে?
আমি যেমন বেশ অলস। ইংরেজি শেখার বদলে খুঁজে খুঁজে বাংলা সাবটাইটেল নামিয়ে মুভি দেখি। তবে, সব মুভির সাবটাইটেল তো আর বাংলায় পাওয়া যায় না।
তবে, সমাধানও আছে বাংলাসাবটাইটেল ডট কম ওয়েবসাইটে। বাংলাসাবটাইটেল ডট কম সবচাইতে বড় বাংলা সাবটাইটেল ডাটাবেস। মুভি বা টিভি সিরিয়ালের বাংলা সাবটাইটেল চাইলে এক্ষুণি ভিজিট করুন। আপনি সাবটাইটেল ডেভলপার হলে অথবা আপনার কাছে বাংলা সাবটাইটেল থাকলে আজই পাঠিয়ে দিন। সমৃদ্ধ করুন বাংলা সাবটাইটেল ডাটাবেস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


