যদি দেখতে চান কোন সত্যিকারের প্রেমের প্রতিচ্ছবি; যদি বুঝতে চান অপেক্ষার মানে, আত্নত্যাগ আর ভালোবাসা পেয়ে হারিয়ে ফেলার কষ্ট তাহলে আপনাকে খুব মনযোগ দিয়ে দেখতে হবে সিনেমাটি। সিনেমাটোগ্রাফী এক কথায় অসাধারন। মিউজিক পুরা বুকে গিয়ে কুরে কুরে খায় সমস্ত অনুভুতি। আর অভিনয়, কি আর বলবো?
সিনেমার কাহিনী আবর্তিত আমস্টারডামের তিন কোরিয়ানকে নিয়ে। হে ইয়ং এক তরুনী আর্টিস্ট। যার জীবনে এখনো ভালোবাসা আসেনি। সে নিজের মত এঁকে চলেছে তার পৃথিবী, তার ভালোলাগা আর সম্ভাব্য ভালোবাসার বিমুর্ত প্রতিচ্ছবি। কিন্তু তাকে পেয়ে বসেছে এক অদ্ভুত ভালোলাগায়; তার সামনে ঝুলে আছে এক নিরুত্তর প্রশ্ন। কে তাকে প্রতিদিনই নিয়ম করে পাঠাচ্ছে এক গুচ্ছ ডেইসি ফুল? এই ডেইসি ফুল খুবই প্রিয় ছিলো হে ইয়ং এর। ভ্যানগগ যেমন সূর্যমুখী নিয়ে এঁকেছিলেন তার বিখ্যাত ছবি- ‘সানফ্লাওয়ার’, তেমনি হে ইয়ং এর কাছে এই ডেইসিই ছিলো ছোট্ট সূর্যমুখী। এক বিস্তৃর্ণ মাঠে বসে সে আঁকতো অপরিমেয় ডেইসির ছবি।
পার্ক ইউ একজন পেশাদার খুনী। কালো টিউলিপ দিয়ে তাকে সংকেত পাঠানো হয় খুন করবার জন্য। তার বাড়ির পাশে এক ডেইসি ভরা মাঠ যেখানে প্রায় একটা মেয়ে আসে ছবি আঁকতে। পার্ক ইউ তার রক্তাক্ত জীবনের কিছু সময় ভুলে থাকতে পারে সেই মেয়েকে দেখে। সাইকেল চালিয়ে মেয়েটি এসে পার হয় একটা ছোট্ট খাল যা পার হতে হয় একটা ফেলে রাখা গাছের গুড়ির উপর দিয়ে। মেয়েটি পার হতে খুব ভয় পায় আর ছেলেটি নিয়ম করে দেখে যায় সেই মেয়েটিকে। এভাবেই একদিন খাল পার হতে গিয়ে জলে পড়ে যায় মেয়েটি আর তার ক্যানভাসের ব্যাগ ভেসে যায়। পার্ক ইউ ছুটে যায় মেয়েকে বাঁচাবে বলে কিন্তু মেয়ে ততক্ষণে উঠে পরেছে পাড়ে। পার্ক ইউ উদ্ধার করে সেই ব্যাগ আর অপেক্ষা করে তা ফেরত দেবে বলে।
একদিন সকাল; মেয়েটি নিয়ম করে আসে মাঠে ছবি আঁকবে বলে। কিন্তু এসে দেখে এ কি?? আজ খালের উপর একটা ছোট্ট সুন্দর কাঠের ব্রীজ বানানো! কে বানালো এই ব্রীজ আর কেনই বা? হঠাত সে খেয়াল করে ব্রীজের খুঁটিতে আঁটকানো সেই ভেসে যাওয়া ক্যানভাস ব্যাগ। বুঝতে পারে মেয়েটি যে কেউ একজন শুধু তার জন্য বানিয়ে রেখেছে এই ব্রীজ! মেয়েটিও তাকে ভোলেনা আর তাই সে রেখে যায় তার আঁকা একটা ডেইসি মাঠের ছবি। ছবিটা সে রেখে যায় ঠিক ব্রীজের উপরে তাকে দেবে বলে। এরপর থেকেই মেয়েটি কোন অজানা মানুষ থেকে প্রতিদিন পেতে থাকে একগুচ্ছ ডেইসি ফুল।
উয়াং উ একজন ইন্টারপোল এজেন্ট। আমস্টারডামে সে আসে এক ড্রাগ পেডেলারকে ধরতে যার আস্তানা এক স্কয়ারে। সেখানে সবসময় অনেক মানুষের ভীড় আর তাই তার নজরদারিতে কোন সমস্যা হয়না। তবুও স্বাভাবিকতার জন্য সে স্কয়ারে এসে এক তরুনী আর্টিস্টের সামনে আসে; কোরিয়ান জেনে খুশি হয় এবং বসে পড়ে নিজের স্কেচ করাবে বলে! কিন্তু তরুনী মনে হচ্ছে তার জন্য একটু বেশি উতলা, তার দিকে তাকাচ্ছে একটু অন্যরকম ভাবে! কিন্তু কেন? ভাবার সময় নেই তাকে উঠতে হয় নজরদারির কাজে। সে চলে যায় কিন্তু সে ফেলে রেখে যায় একগুচ্ছ ডেইসি ফুল মেয়েটির পায়ের কাছে। ফুলগুলো এমনিই কেনা। কিন্তু মেয়েটি? সেও কি এটাই ভাবছে?? উহু। একেবারেই না।
পরিচয় দিয়ে দিলাম। আর বলবোনা। এবার বাঁকি কাজ আপনাদের। সময় করে দেখে নিবেন এই অসাধারন সিনেমাটি। একটা কথায় বলতে পারি- নিজের হারানো অনেক কিছু খুঁজে পেতে পারেন সিনেমাটিতে, আবার হারাতেও পারেন অনেক কিছু। হাসতে পারেন আর আপনাকে জড়িয়ে ধরতে পারে কিছু দম বন্ধ করা কষ্, কিছু বিমর্ষ খারাপ লাগা।
ডেইসি---------- অসাধারন একটি কোরিয়ান মুভি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
Good governance starts with respecting public money....

Good governance starts with respecting public money....
গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন
ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....
প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন
দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন
ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!
এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!
আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।
আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।