গতকাল সিলেট আম্বরখানা GP কেয়ার এ গেলাম পুরাতন সিম নষ্ট হওয়ায় নতুন সিম তুলব তাই। ১৬ জন পরে আমার সিরিয়াল ছিল। কিন্তু ডাক পড়ল ২ ঘন্টা ৬ মিনিট পর।
আমাকে জানান হল, ১০০ টাকা লাগবে নতুন সিম তুলতে। কিন্তু সমস্যা বাধল ফিঙ্গার প্রিন্ট নেবার পর, আমার সিম নাকি আমার নামে রেজিস্ট্রি করা নেই। অন্য কারও নামে করা, তাও রিসেন্টলি। আমি তখন আমার বায়োমেট্রিক রেজিট্রেশান পেপার + আরও অন্যান্য কাগজ দিলাম।
অপারেটর হাতে নিয়েও দেখল না পেপারসগুলো। এটা খুব ইনসাল্টিং। যাই হোক আমি বললাম, বায়োমেট্রিকের পর পর আমি সিমটা ক্লোজ করেছি। কিন্তু সিমটা আমি তার আগে ১০ বছর ব্যবহার করেছি।
অপেরেটর তখন আমাকে রুলস শোনা্ল: "একটানা ১৫ মাস বন্ধ থাকলে মালিকানা বাতিল হয়ে যায়। আপনার কথা মত ১৫ মাসের বেশি হয়ে গেছে, তাই এই সিম জিপি অন্য একজনের কাছে সেল করেছে। তার নামে রেজিস্ট্রি করা। আপনাকে এ ব্যাপারে আমি কিছু করতে পারব না।"
আমি বললাম, ১৫ মাসের রুলস আমার জানা ছিল না। এমনকি আমি কোন দিন এ ব্যাপারে কোন sms বা দিক নির্দেশনা পাইনি চালু থাকা অবস্থায়। আর তাছাড়া আমার সিম আমার প্রপাটি। সেটা কিভাবে জিপি অন্য আর একজনের কাছে সেল করে। দরকার হলে আমার যে রেফারেন্স নাম্বার দেয়া ছিল রেজিট্রেশনের সময় সেখানে কেন জানান হল না?
অপারেটর তখন বলল, এটা আমাদের কাজ নয়। যেহেতু ১৫ মাসের বেশি হয়ে গেছে আপনি আর এটা দাবি/ফেরত পাবেন না।
এরপর আমি বললাম, আর কোন উপায় আছে কি যাতে আমি এই পুরোন নাম্বার ফেরত পাই? আমার বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন এমনকি ব্যাঙ্ক-শেয়ার মার্কেটের পেপারস, অনেক জায়গায় নম্বর টা দেয়া আছে।
অপারেটর জানাল, আপনার নাম্বার অন্য একজনের কাছে রিসেল করা হয়েছে, বর্তমানে তার নামেই রেজিস্ট্রেশান করা। তাই আমার কিছু করার নেই।
আমি চুপচাপ উঠে আসছিলাম। মাথায় রক্ত উঠে গেছে। জানোয়ার টা পেছেন থেকে হাসতে হাসতে বলে কিনা, স্যার আপনাকে আর কিভাবে সাহায্য করতে পারি?<>> এরা অপমান করার টেকনিক টা খুব ভাল করেই শিখেছে।
এরপর বাসায় আসলাম। আমার সেই নাম্বারটিতে কল করলাম যেটা নাকি অন্য কেউ ইউজ করছে, দেখি সেটা অফ।
যাইহোক, আমার অন্য একটা একটিভ জিপি সিম, আমার পরিবারের, মা-বাবা, ছোট বোন সবার সিম নিয়ে যাস্ট মট মট করে ভেঙ্গে ফেললাম। ৬টা সিমে প্রতি মাসে প্রায় ৪০০০টাকা লোড করতাম, বছরে প্রায় ৫০,০০০ টাকা। এখন থেকে সব বন্ধ। আজ তো ৭ টা ভাঙলাম একদিন ৭ লাখ গ্রাহক জিপি সিম ভাঙবে।
আজ পোস্টটা করলাম, কেন জিপি ছাড়লাম সেটা মনে রাখতে। অন্য কোন উদ্দেশ্য নেই।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



