somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

ফতোয়া: জানিনা কেন জানি আমার মন সায় দিচ্ছে না...

১৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুগান্তর পত্রিকায় একটা ফতোয়া দেখলাম। মনোযোগ দিয়ে পড়লাম। ঐ ফতোয়ার মোদ্দা কথা হল মানব শরীরের কোন অঙ্গ প্রত্যাঙ্গ দান, প্রতিস্থাপন বা ক্রয়/বিক্রয় করা যাবে না। এটা জ্ঞানী ফতোয়াবাজ সম্রদায়ের কাছে সম্পূর্ন নাজায়েজ ও হারাম।

এই সূত্রে বলা যায়, কিডনি, কর্নিয়া, লিভার, রক্ত ইত্যাদি এক মানব শরীর থেকে শরীরে প্রতিষ্থাপন করা নাযাযেজ যদিও জান বাঁচানো ফরজ প্রত্যেক মুসল্লির জন্যে।

আমি দোয়া করি, যে ব্যক্তি এ ফতোয়া দিয়েছেন এবং যারা এতে বিশ্বাস রাখে, তারা যেন জরুরী প্রয়োজনে রক্তদাতার রক্ত না পায়, কিডনি, লিভার, কর্নিয়া কোন কিছুই না পায় ... আধুনিক চিকিৎসা সামনে থাকা অবস্থাতেও গোড়ামীর জন্যে কষ্টে মারা যায়।

মানুষ আশরাফুল মাখলুকাত। তাকে যে সামর্থ বা সন্মান আল্লাহপাক দিয়েছেন, তা স্বীকার করাও আল্লাহর অনুগ্রহকে সম্মান করা। প্রকারন্তে আল্লাহর শুকরিয়া করা। যারা ফতোয়া দেন, তারা দুনিয়াবী আর অবিনশ্বর দুটো জিনিসের মধ্যে সম্বন্বয় করবেন আশা করি। আমরা সবাই জানি, দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। আসমানী কিতাব এসেছে, মানব সমাজকে সুন্দর সুশৃঙ্খল রাখার জন্যে। মানব সমাজকে পিছিয়ে রাখার জন্যে নয়।

আমার কিছু আজাইরা প্রশ্ন মাথায় ঘুর ঘুর করছে:
১) আত্মহত্যা মহাপাপ। কারন এটা নিন্দনীয় কাজ, খোদার ইচ্ছার বিরুদ্ধে মৃত্যুকে বেছে নেয়া। সময়ের আগেই প্রত্যাপন করা। যদিও বলা হয় জন্ম মৃত্যু আল্লাহর হাতে। যার ভাগ্যে যা লেখা আছে, সেটাই ঘটবে। তাহলে আত্মহত্যাকরীর দোষ কোথায়?

২) যদি আত্মহত্যা মহাপাপ হয়, তাহলে শিশুর সিজারিয়ান করে সময়ের আগেই দুনিয়াতে নিয়ে আসাও মহাপাপ। তাই নয় কি? এটাও তো আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে।

৩) ভবিষ্যতে চিকিৎসা বিদ্যা এতটায় উন্নত হবে যে, মানুষের অঙ্গ হানি হলে, তা আবার নিজে থেকে গজাবে। প্রতিষ্থাপনের দরকার হবে না। তখন কি ফতোয়াবাজরা বলবে, অঙ্গ গজানো হারাম? যদিও আমার ধারনা, চুল দাড়ি গজালে যদি হারাম না হয়, হাত পা গজালেও হারাম হবে না... :P


মানব অঙ্গ ক্রয়-বিক্রয় প্রসঙ্গে



সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×