somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

কাক কাকের গোস্ত খায় না, এদেশে বোধায় খেতে যাচ্ছে

০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাক কর্কশ কন্ঠের হলেও এরা পরিবেশ পরিষ্কারক বুদ্ধিমান একটা পাখি। এদের বড় গুন হল, ইউনিটি বা একতা। দেখবেন এক কাক আক্রমনের শীকার হলে বা মারা গেলে সবাই কা কা করতে করতে এক জায়গায় জড় হয়। অনেক সময় চিল শকুনকেও ধাওয়া করে। এরা এত সাহস পায় কারন এরা "ঐক্যবদ্ধ" ।

কাকের একটা স্বভাব হল, এরা সব মৃত পঁচা প্রানীর মাংস খায়। কিন্তু স্বজাতীর মরা মাংস খায় না। বরং শুনেছি মাটি চাপা দেয়। এত এত কথা বললাম এ জন্যে যে, বর্তমানে দেশে কিছু রাজনৈতীক দল একমত হয়ে অন্য রাজনৈতীক দলকে খেয়ে ফেলতে চাইছে। ভিন্ন মতাদর্শ বা দৃষ্টিভঙ্গি থাকতেই পারে একটা দলের। তাই বলে যদি তাকে ভ্যানিস করতে চাওয়া হয়, তাহলে সেদেশে গনতন্ত্রের ছন্দে পতন ঘটবে।

যে রাজনৈতিক দলকে উপেক্ষা করতে চাওয়া হচ্ছে, সেখানে অবশ্যই ঐ দলের মতাদর্শী বহু মানুষ আছে। তারা কিন্তু একই ভূ-ভাগে বাস করে। যদি সেই দলকে ইতিহাস বানাতে চায়, তাহলে ঐ দলের লোকজনদেরও ইতিহাস বানাতে হবে। না হলে তারা একসময় ছড়িয়ে ছিটিয়ে এ দল সে দলে ঢুকে যাবে। সেটা বেশ ধরে হোক বা অজ্ঞাতসারেই হোক ঢুকে পরবে, ঢোকার পর সুন্দর একটা দলকে নষ্ট করবে। ঐ দলের কেউ কেউ হয়ত দেশান্তলী হয়ে যাবে। কিন্তু ঐ টার্গেটেড দলের সব লোকদের তো কখনই ইতিহাস বানানো যাবে না। মানে দাঁড়াল, ফোঁড়ায় ওষুধ লাগাতে গিয়ে, গলিয়ে ফেলা হল। তারপর রক্ত পূজে মাখামাখি।


কাজেই বুদ্ধিমান রাজনীতিকদের উচিত হবে, সেই টার্গেটেড দলটাকে ইতিহাস না বানিয়ে, সার্ভাইব করতে দেয়া। এটা সত্যি যে, এক বনে দুই বাঘ থাকতে পারে না। কাজেই উচিত হবে বাঘের মত সুবিধাযুক্ত টেরিটরি এরিয়া ভাগ করে নিয়ে গদিতে তা দেয়া। সবাই জানে, একদেশের গালি আর এক দেশের বুলি। এক দেশের শত্রু, আর এক দেশের বন্ধুও হতে পারে। কাজেই প্রতিবেশীর কথাবর্তায় কান না দেয়াই ভাল।

জঙ্গি বলেন আর সন্ত্রাসী বলেন, কমবেশি সব দলেই আছে। তবে মনে রাখা দরকার, গলির কুত্তা ভোগে বেশি। ফাটা ঢোলের শব্দ বেশি। ঢাকি দিয়ে ঢোল পেটাতে হবে। যাতে ঢোল না ফাটে। আর কুত্তার শেকল টানতে হবে, যখন আপনার আগে পা ফেলবে।



শুরুতে কাকের একতা বা ঐক্যবদ্ধ হবার গুনের কথা বলছিলাম। লিডিং পাওয়ার নষ্ট হয়ে গেলে দল নষ্ট হয়ে যায়। অভিবাবক শূন্য হয়ে পড়ে। আজ বিকেলে এমন একটা ঘটনা সবাই দেখতে পেয়েছে। একটি বিশেষ দলের সা. সম্পাদকের কথা কেউ শুনছে না।

যে রাজনৈতীক দলই করেন না কেন, দলের ভেতরে একতা থাকতে হবে, লিডিং পার্সন থাকতে হবে। চেইন ইন কমান্ড থাকতে হবে। না হলে টেরিটরি এরিয়াতে ভাগ হারাতে হবে। একই অর্থে দিন শেষে দেশের সব বা বেশির ভাগ দলকেই এক হতে হবে, না হলে আন্তর্জাতিক শুত্রু অন্তর্কোন্দল শুরু করে দেবে। ফায়দা লুটতে থাকবে।

তখন ব্যাপারটা হবে, নগরে আগুন লাগার মত, দেবালয়ও রক্ষা পাবে না।




সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১:০৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

×