somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অকৃতকার্যদের কথা!

১৭ ই মে, ২০১৪ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে সবাই A+ পাওয়া স্টুডেন্টদের কথা বলবে। সবাই আজকে তাদের অভিনন্দন জানাবে। ফ্যামিলি, রিলেটিভস থেকে শুরু করে স্কুলপাড়ার সকলেই আজ তাদের নিয়ে ব্যস্ত খুব। একটা একটা করে মেসেজ আসবে, ফোনের ওপাড় থেকে মিষ্টি একটা কন্ঠ অভিনন্দন জানাবে, মিষ্টির দোকানে ভিড় লেগে যাবে। আজকে শুধুই আনন্দ হবে, তবে তা বিজয়ীদের জন্যই।

পাড়ার সেই ছেলেটা যে ছোট থেকেই সবার কাছে বকা খেয়ে এসেছে, আজকে সে খারাপ রেজাল্ট করার পরও বকা খাবে। কিংবা খারাপ কোন স্টুডেন্ট, যে অনেক চেষ্টার পরেও ফেল করেছে, তার সাথে আজকে কেউ কথা বলবে না। কিংবা যে মেয়েটা একটুর জন্য A+ মিস করে ফেলেছে, তার জন্যও সান্ত্বনার বদলে অনেকের দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে। হ্যাঁ, এটাই নিয়ম। এখানে মেধার দৌড়ে টিকে না থাকতে পারলে তোমার দিকে কেউ তাকাবে না!

যারা ভাল রেজাল্ট করেছে, অভিনন্দন তাদের প্রাপ্য। তারা কষ্টের ফল ভোগ করবে এটাই স্বাভাবিক। কিন্তু যারা চেষ্টা করেও পারেনি? কিংবা পড়ালেখার এই সিস্টেমে যারা বিশ্বাসী না? তাদের জন্য কি শুধুই উপহাস? তারা কি শুধুই অবহেলার স্বীকার হবে? পড়ালেখা না করলে কি তাদের বেঁচে থাকাটা অর্থহীন হয়ে যাবে?

হ্যাঁ! আপনার এই উপহাসই একটা ছেলের জীবনকে অন্ধকারে ঠেলে দিতে পারে। আপনার একটা কটু কথাই একটা টিনেজ মেয়ের গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ার কারণ হতে পারে। আপনার একটু অবহেলায় একজন মানুষকে জীবনের প্রতি বিতৃষ্ণ করে তুলপ্তে পারে।


তারপরও আজকে অনেক ঘরে কিছু ছেলেমেয়ে না খেয়ে থাকবে। কেউ কাঁথায় মুখ লুকিয়ে কাঁদবে, কেউ ঘরছাড়া হবে, কেউ গলায় দড়ি দিয়ে ঝুলবে। কিন্তু তবুও তারা আপনাদের কাছ থেকে একটু উৎসাহ, একটু সহানুভূতি পাবেনা। তাই তারা গলায় দড়ি দিয়েই ব্যর্থতা ঢাকার চেষ্টা করবে, আর সমাজের গায়ে আরেকটা ব্যর্থতার প্রশ্ন এঁকে যাবে।

আপনারা সেই সকল অকৃতকার্য ছেলেমেয়েদের বকাঝকা করতে পারবেন। তাদের ঘাড় ধরে ঘর থেকে বের করে দিতে পারবেন। কিন্তু এইযে শিক্ষা ব্যবস্থার অসাড়তা সেটা নিয়ে কোন কথা বলতে পারবেন না। প্রশ্নপত্র ফাঁস হয় সেটা নিয়ে আপনাদের কোন বিকার হবেনা। আপনার ছেলে এই প্রশ্নপত্র পেয়ে A+ পেয়েছে, সেটা আপনার মানসম্মান রক্ষা করেছে। আপনি তো ছেলের জন্য হাজার খানেক মানুষ ধরে মিষ্টি খাওয়াবেনই। আর অমুকের ছেলে প্রশ্ন পেয়েও ফেল করেছে, কারণ সে বোকা। সে আপনাদের শিক্ষাব্যবস্থার পদ্ধতি ধরতে পারেনাই। আর বোকাদের জন্য তো অপমানই! তারা পড়ে থাক কালের গর্তে অপমানের বোঝা নিয়ে!

অভিনন্দন সকল রেজাল্ট প্রাপ্ত স্টুডেন্টদের, যারা ভাল রেজাল্ট করেছে এবং যারা ভাল রেজাল্টের চেষ্টা করেছে। আর শুভকামনা সকল খারাপ রেজাল্টকারী এবং অকৃতকার্যদের। তোমাদের সফলতা সামনেই।

""জীবনে সবকিছুতে পেছনে থাকার একটা বড় অ্যাডভান্টেজ হল, সামনের সবকিছু গভীরভাবে অবজার্ভ করা যায়। সফলতা বা ব্যর্থতার কারণগুলিকে চিহ্নিত করার সুযোগ থাকে।
হতাশার বদলে একটু সাহস দরকার। সফলতা অর্জন তাদের জন্য খুব সম্ভব।''
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×