somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসা মানেই চোখের জল।।

১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই শুন, যে ছেলেটা তোমাকে রোজ রাতে ফোন করে ওই ছেলেটা কি এখনও ফোন করে?
হুম করে তো।
করে তো মানে কি?
মানে ওই ছেলেটা ফোন করে।
কেন করবে?
এমনি করে...
তুমি কথা বল?
ফোন দিলে তো কথা বলবই তাইনা?
মিতু আমি কিছুই বুঝতে পারছিনা, তুমি কি বলছ এসব?
শুন ন্যাকামি করবানা আমি তোমাকে বাংলা ভাষায় বলেছি এখানে না বোঝার কিছুই নেই।
তিসান রেগে গিয়ে বলল, আশ্চর্য তুমি আরেকটি ছেলের সাথে কেন কথা বলবা?
সমস্যা কোথায়? ছেলেটা তো খারাপ না, আর তাছাড়া আমি তো তোমার কথা তাকে বলেছি।
তুমি আরেকটা ছেলের সাথে ফস্টিনষ্টি করবা এটা তো আমার ভাল লাগবেনা, তাইনা?
কি বললা তুমি? আমি ফস্টিনষ্টি করি?
হুম করছ তো।
ওকে বেশ! আমি খারাপ মেয়ে, তুমি অন্য একটি ভাল মেয়ে খুজে নাও। আমাকে তো আর এখন ভাল লাগবেনা, আমি তো পুরনো হয়ে গেছি। ছেলেদেরকে আমি খুব ভাল করে চিনি, সব ছেলেরা একই রকম। কিন্তু তোমাকে আমি ভিন্ন রকম ভেবেছিলাম...
হুম যাও যাও অন্য আরেকজন তো পেয়ে গেছ, আমার সাথে ব্রেকআপ করার ফন্দি আটছিলে, এখন পেয়ে গেলে, হুম খুব ভাল ।
যাচ্ছিই তো, তোমার মত ছেলের সাথে প্রেম করেছি ভাবতেই ঘেন্না লাগছে।
মিতু বিদ্যুৎ বেগে চলে গেল। তিসান জায়গায় দাঁড়িয়ে রইল।
মিতুর সাথে তার পরিচয় অল্প দিনের কিন্তু সম্পর্কের গভীরতা অনেক বেশি হয়ে।
মিতু মেয়েটি খুব সহজ সরল মেয়ে, দেখতেও খুব ফর্শা না, শ্যামলা। তবে কথা বার্তা এবং ব্যবহার ছিল খুব ভাল।
তিসান অন্ধকার বেলকনিতে বসে আছে। রাত দুটো বাজছে কিন্তু তার চোখে ঘুম নেই। বার বার ফোন হাতে নিয়ে মিতু কে ফোন করতে চাচ্ছে কিন্তু কোথায় যেন একটা বাঁধা পাচ্ছে। অনেক ভেবে মিতুকে ফোন করল। মিতু ফোন ধরল কিন্তু কোন কথা বলল না, তিসানো না। সুনসান নীরবতা, কেউ কোন কথা বলছেনা।
তিসান বলল, রাতে খাইছ?
অভিমানী কণ্ঠে মিতু বলল, নাহ
কেন বাবু?
তোমার সাথে রাগ করলে কি আমি খেতে পারি?
এখন খাও?
পারবনা।
কেন?
রাগ তো এখনো পড়েনি।
বাবু আমি স্যারি।
ওপাশ নীরব, কে যেন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এই কান্নার আওয়াজ তিসানের বুকে পেরেকের মত লাগছে।
জান তুমি কাঁদবেনা বলে দিলাম, কাদলে আমি নিজেকে ঠিক রাখতে পারিনা।
কান্নামিশ্রিত কণ্ঠে মিতু বলল, তুমি আমার সাথে এমন কেন কর?
সোনা আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করবনা, আমি তোমাকে এত্তগুলা স্যারি বলছি।
আর করবেনা তো?
না গো আর কখনোই করবনা।
ওকে তাহলে আমিও স্যারি। আমি আর কারো সাথে কথা বলবনা, আমার খুব খারাপ লাগতেছিল, তুমি জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাল থাকতে পারিনা, তাও তুমি আমাকে এতক্ষণ ফোন না দিয়ে ছিলা।
আমারো না খুব খারাপ লাগছিল।
যাও আর মিথ্যে বলতে হবেনা।
সত্যি বলছি গো।
এই শুন।
বল।
তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে।
এখন?
হুম।
কিন্তু এখন আসব কিভাবে?
তা আমি কি জানি? আমি তোমাকে দেখব তুমি ক্যামনে আসবা তা তুমি ভাল জানো।
হঠাত করেই তিসানের মন ভাল হয়ে উঠল, মিতুর সাথে দেখা করার জন্য সে এই মাঝ রাতে রওয়ানা দিয়েছে। বাহিরে চাঁদের আলো চক চক করছে। কোন এক অজানা কারণে তিসানের চোখ দিয়ে পানি পড়ছে । ভালবাসা অদ্ভুত এক অনুভূতির নাম যা, মানুষকে সময় অসময়ে কাঁদায়।

লেখকঃ চৌধুরী মোহাম্মদ ইমরান
এম সি কলেজ, সিলেট।

সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×