somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প চোরের ইতিকথা

২০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যিনি লেখেন তিনি নিজের কাছে অমর। নিজের স্বত্বার কাছে অমর।

একজন গল্প লেখকের কাছে তার লেখাগুলো নিজের সন্তানের মতো। প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য এমনকি প্রতিটা দাড়ি-কমাও। একটা লেখা যখন মাথায় আসে, সেটা বের হবার জন্য হাঁসফাঁস করে। যারা লেখেন কেবলমাত্র তারাই বুঝবেন এই লেখাগুলোকে প্রবন্ধ,গল্প, কবিতা কিংবা উপন্যাসে রূপ দিতে কতটা কষ্ট হয়, নিউরনের উপর কতটা চাপ পড়ে। তবুওনিজের আত্মার সন্তুষ্টির জন্য লেখক লেখার সময়কার প্রতিটা কষ্টকে আপন করে নেন। প্রতিটা মানসিক বাঁধাকে অতিক্রম করেন। এমনকি প্রতিটা কটূক্তি কিংবা অবহেলা হাসিমুখে সহ্য করে যান।

লেখক খুব কষ্ট পান কিংবা ভেঙ্গে পড়েন তখনই, যখন তার সন্তানতুল্য প্রিয় লেখাগুলো,গল্পগুলো,উপন্যাসগুলো কিংবা কবিতাগুলো চুরি যায়।লেখার সময়কার দুঃখগুলো হয়তো নিজের সৃষ্টিশীলতার দিকে তাকিয়ে ভুলে থাকা যায়। কিন্তু সেই সৃষ্টিশীলতার যখন চুরি গিয়ে আপন রঙে রঙিন হতে পারেনা তখন লেখকের বেদনার শেষ থাকেনা। লেখার প্রতি এক ধরনের অনীহা কাজ করে। অনেক সময় অনেকে হতাশ হয়ে লেখাই ছেড়ে দেন। হয়তো এভাবেই অনেক লেখক ও লেখার মৃত্যু হয়। মৃত্যু হয় সৃজনশীলতার ও সৃষ্টিশীলতার।

শুধুমাত্র এখন থেকেই না, সুদূর অতীত থেকে এই লেখা চুরির মহড়া চলে আসছে। গল্পচোররা খুব সততার সাথে নিজের নামে লেখাগুলো চালিয়ে দেন। আমাদের এই "ফেসবুকিও" জীবনযাত্রায় এর প্রভাব আনুপাতিক হারে বেশি। এর কবিতা, ওর গল্প নিজের নামে চালিয়ে দিতে খুব একটা কুণ্ঠা বোধ হয়তো চোরেরা করেনা।এমনকি "সংগৃহীত" কথাটি পর্যন্ত লিখেনা। সম্প্রতি এর সাথে নতুন করে নতুন বিষয় চোরেরা নিজেরদের খাতায় সংযোজিত করেছে। "স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মঞ্চ নাটকের লিপি"।

হুবুহু বিদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নকল করে দেশী বানিয়ে পুরস্কার জিতার মধ্যে কোন সার্থকতা নেই। কিংবা অন্য একজন জলজ্যান্ত সাধারন মানুষের "স্ক্রিপ্ট" শুনে নিয়ে নিজের নামে লিখে দিলাম এর মধ্যেও কোন সার্থকতা নেই। শুধুমাত্র মানুষের নাকের ডগায় যারা তেল দিয়ে পুরস্কার জিতেন, মানুষের সামনে নিজেকে বড় করেন আবার চুরির জিনিস নিয়ে ২/৩ পৃষ্ঠার বড় বড় বক্তৃতা দিয়ে বেড়ান, এরা নিজের বিবেকের কাছে কি জবাব দেন সেটা জানার ইচ্ছা বহুদিনের।

শুধুমাত্র নিজেকে বড় করবার জন্য এতটা কষ্ট? সৃষ্টিকর্তা সবাইকে সমান প্রতিভা দেন না। আপনার যেটা নেই সেটা নিয়ে লম্ফঝম্ফ দেবারও কিছু নেই।মানুষের চেষ্টাই শ্রেয়।চেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কোনকিছু অর্জনেই গর্ব ও প্রশান্তি। প্রকৃতপক্ষে, অন্যের লেখা চুরি না করে, অন্যের প্রতিভাকে সম্মান ও মর্যাদা দেয়াই উত্তম।

"চোরে শুনেনা ধর্মের কাহিনী" এরকম একটা কথা আছে। হয়তো নীতি কথাগুলোও শুনবেনা। তাই লেখকদের সতর্ক হওয়া উচিত। নিজেদের লেখাগুলোকে, নিজের আপন শব্দগুলোকে, নিজের হাসি-কান্নার উৎসগুলোকে যেখানে সেখানে না বলে যথাস্থানে ব্যবহার করা উচিত। নচেৎ, অচিরেই "সাহিত্য চোরেরা" গিলে খাবে আমাদের মস্তিস্ক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:২২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

ছোট ব্যবসা, বড় আইডিয়া: প্রযুক্তি না নিলে পিছিয়ে পড়বেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩



বাংলাদেশে ছোট ও মাঝারি ব্যবসা (SMEs) মানেই হচ্ছে “চা খেতে খেতে বিজনেস প্ল্যান” - কিন্তু বাস্তবতা হলো, এখন শুধু চা আর আড্ডা দিয়ে ব্যবসা চলে না, দরকার প্রযুক্তির ব্যবহার।... ...বাকিটুকু পড়ুন

সন্তানকে দ্বীনদার হিসেবে গড়বেন যেভাবে

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৪৯

মুসলিম বাবা-মা হিসেবে কখন থেকে বাচ্চাকে ইসলাম সম্পর্কে ধারনা দিবো? এজ আর্লি এজ পসিবল।
মনে হতে পারে বাচ্চা বুঝবে না, কিন্তু ব্রেইন ঠিকই ক্যাচ করে নিবে।
একটা রাফ গাইডলাইন আছে এখানে বাচ্চার... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেল Last Afternoon

লিখেছেন তানভীর রাতুল, ১৮ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:০৫

এই পৃথিবীতে শেষ বিকেলে আমরা কেটে ফেলি দিনগুলো
আমাদের শরীর থেকে, আর গুনি সেই হৃদয়গুলো যা আমরা নিয়ে যাব
এবং যেগুলো যাব এখানে রেখে। সেই শেষ বিকেলে
আমরা কোনো কিছুকে বিদায় বলি না,... ...বাকিটুকু পড়ুন

×