আমার জীবন
২৫ শে আগস্ট, ২০০৯ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকাল বেলা আম্মুর ডাকে
ঘুম ভেঙ্গে যায় রোজই,
বিগড়ে যাওয়া মেজাজ নিয়ে
জুতোজোড়া খুজি।
দাতব্রাশ আর নাস্তা খাওয়া
এর পরেতেই হয়,
আর যাই হোক স্কুলেতে
দেরি করা নয়।
স্কুলেতে বায়োলোজি
আর জ্যামিতির চাপে,
মনে হয় এ গোল মাথাটা
চেপ্টা হয়ে যাবে!!!
স্কুল থেকে ফিরতেই তো
চারটা বেজে যায়,
অভাগার এ জীবন নিয়ে
করি যে হায় হায়।
ফেসবুক আর গেমস নিয়েই
বাকি সময় কাটে,
হোমওয়ার্ক আর পড়াশোনা
তুলে রেখে লাটে।
সন্ধ্যা বেলা গীটার নিয়ে
করি যে টুং টাং,
বাজানো তো দূরের কথা
পুরোটাই এক ভান।
বাবা বলেন ডাক্তার হ,
মা ইঞ্জিনিয়ার,
আমি বলি মানুষ হব
If possible near।
রাতের বেলা বাবা বলেন
দিনটা করলি মাটি,
কানের মধ্যে লাগছে বড়
তাও কথাটা খাটিঁ।
জীবনটা ভাই বড়ই বোরিং
পাল্টাবে যে কবে?
কবে আমার মনের মত
আমার জীবন হবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন