"ম্যাজিক সফটওয়্যার" শিরোনামে অনেকদিন থেকে ভাবছি কিছু সফটওয়্যারের রিভিউ পোষ্ট করবো৷ কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো কথা কম বলে,কাজ বেশি করে (মানে পিচ্চি মরিচে ঝাল বেশি,সাইজে ছোট হলে ও কাজ করে বড়-সড়)৷আজ এমনই একটা সফটওয়্যারের কথা বলবো,যেগুলোকে আমি "ম্যাজিক সফটওয়্যার" উপাধিতে ভূষিত করেছি৷
"ম্যাজিক সফটওয়্যার"-১ এ যে সফটওয়্যারের কথা বলবো তার নাম Fireshot (814kb) ৷
অনেক সময় দেখা যায় কোন Website এর iNformation সেইভ করে রাখার প্রয়োজন হয়৷তখন তা *.Html বা *.Txt আকারে সেইভ করতে হয় Browser এর Save As Menu থেকে৷এতে সময় ও বেশি লাগে এবং মাঝে মাঝে Website এর কিছু ছবি সেইভ ও হয় না৷কেমন হয় যদি এক ক্লিকে আপনি Load করা Webpage টি যেমন দেখছেন ঠিক সে রকম Image File আকারে সেইভ হয়!Fireshot (814kb) দিয়ে তা সম্ভব৷
এই সফটওয়্যার দুই ধরনের Browser Internet Explorer ও FireFox এর জন্য পাওয়া যায়৷আপনি যে Browser ব্যবহার করেন সে অনুযায়ি Fireshot Download করে নিন৷এরপর আপনার Browser এ একটি Fireshot নামের নতুন বাটন যোগ হবে৷"S" বাটনের পাশে ছোট Arrow key তে ক্লিক করে Capture Entire Page...(যদি আপনি পুরো সাইটটি সেইভ করতে চান) এ Save Button এ ক্লিক করে কোথায় সেইভ করবেন তা একবার দেখিয়ে দিন৷৪টি ভিন্ন ফরমেটে আপনি সেইভ করতে পারবেন৷*.Jpg,*.Png,*.Gif এবং *.Bmp৷আপনি Jpg ফরমেটে সেইভ করলে হার্ডডিস্কের স্পেস তুলনামূলক কম খাবে৷এরপর যেকোনো Website এর Screenshot নেবার দরকার হলে Website টি Load হলে Browser এর নতুন "S" লেখা বাটনে একবার ক্লিক করুন৷এরপর একটা মেসেজ আসলে একটু কষ্ট করে একবার Enter Press করুন৷
ম্যাজিক!!!
আপনি চাইলে শুধু Visible Screen এর Screenshot ও নিতে পারেন৷সে জন্য "S" বাটনের পাশে ছোট Arrow key তে ক্লিক করে Capture Entire Page... এর পরিবর্তে Capture Visible Area... অংশে ক্লিক করুন৷আপনি চাইলে Fireshot এর নিজস্বঃ Image Editor দিয়ে Screenshot Edit করতে পারেন৷
Internet Explorer ব্যবহারকারীদের জন্য-
Click This Link (814 kb)
FireFox ব্যবহারকারীদের জন্য-
http://screenshot-program.com/fireshot.xpi (821 kb)
পরবর্তি "ম্যাজিক সফটওয়্যার" রিভিউ প্রকাশিত হবে ব্লগারদের Response এর উপর ভিত্তি করে৷"ম্যাজিক সফটওয়্যার"-২ রিভিউ এ আলোচনা করবো সেইভ করা Screenshot এর সাইজ কোনো রকম Quality Loss ছাড়াই কিভাবে আরো ছোট করা যায় (With another MAGIC SOFTWARE and Without any Extra Software)৷
ততক্ষন পর্যন্ত ভাল থাকুন৷
"ম্যাজিক সফটওয়্যার"-১#ওয়েবসাইটের স্ক্রিনশট ছবি আকারে সেইভ করুন এক ক্লিকে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৩টি মন্তব্য ১৯টি উত্তর
আলোচিত ব্লগ
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া
সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন
আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-
আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-


(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।