বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ দলের নতুন বোলিং কোচ হিসেবে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক এর নাম ঘোষণা করেছে! আর এই ঘোষণার সাথে সাথেই এদেশের ক্রিকেট পাগলেরা নিজের অনুভুতি জানাতে ফেসবুক সহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঝাঁপিয়ে পড়েছে। একজন ক্রিকেট পাগল হিসেবে আমিও এর ব্যতিক্রম নয়!
আমার দৃষ্টিতে এটি একটি সঠিক সিদ্ধান্ত এবং আমি মনে করি আমাদের বোলাররা তার কাছ থেকে অনেক কিছু শিখবে।
আমি একটা ক্রিকেট পেজে প্রথম ঘণ্টার মতামতগুলো পড়ছিলাম। অবশ্যই সবাইকে সবার পছন্দ হবেনা, তাই মিশ্র প্রতিক্রিয়া থাকবেই। কিন্তু এখানে এই সিদ্ধান্তের বিপক্ষে যে প্রতিক্রিয়াগুলো পড়ছিল তা অত্যান্ত হতাশজনক ছিল! বিরোধিতাকারী সকলেই কারণ হিসেবে হিথ স্ট্রিককে জিম্বাবুয়ান বলে উল্লেখ করছিল! এক্ষেত্রে তারা সামর্থ্যের কথা বিবেচনা না করে ক্রিকেটে তার দেশের দূর্বলতাকে পুজি করে করাক্ষ করছিল। অনেকেই তো কেনিয়া থেকে কোচ আনার পরামর্শ দিচ্ছিল, আবার কেউ কেউ নিজেকেই তার থেকে ভাল কোচ বলে দাবী করেছেন!
আমি এই গর্দভদের জানিয়ে রাখি; বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত এর কোচ ডানকান ফ্লেচার, পাকিস্তানের নতুন কোচ গ্রান্ট ফ্লাওয়ার এবং ইংল্যান্ড এর কোচ এ্যান্ডি ফ্লাওয়ারও জিম্বাবুয়ান! আর এ্যান্ডি এবং গ্রান্ট ছিল স্ট্রিক এর সতীর্থ।
তাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে; এ্যান্ডি ফ্লাওয়ার এবং গ্রান্ট ফ্লাওয়ার যখন জিম্বাবুয়ের খেলোয়ার ছিল, তখন হিথ স্ট্রিক তাদের অধিনায়ক ছিল! শুধু তাই নয়, হিথ স্ট্রিক এর অধীনেই জিম্বাবুয়ে সকল দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতামূলক ক্রিকেট উপহার দিয়েছিল। তাছাড়া তার সমসাময়িক বিশ্বসেরা বোলার হিসেবে মাকগ্রা, ওয়াসিম, পোলকদের সাথে হিথ এর নামও উচ্চারিত হতো!
তাই আসুন আইপিএল এর নিলামের দাম দেখে খেলোয়ারদের মানের বিবেচনা না করে তাদের সামর্থ্যের দ্বারা তাদের বিবেচনা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


