somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচিত্র এ পৃথিবী

১৩ ই জুন, ২০১১ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






বিদায় বন্ধু
নিউজিল্যান্ডের জন্য মঙ্গলবার দিনটা ছিল শোকের। এদিনই যে জানানো হলো ‘শ্রেক’ আর বেঁচে নেই! কিন্তু কে এই শ্রেক? বড় কোনো ব্যক্তিত্ব, তারকা? তারকা তো অবশ্যই। তবে দু পেয়ে কেউ নয়; শ্রেক হলো একটা ভেড়া। অবশ্যই বিখ্যাত ভেড়া। না হলে তার মৃত্যুর খবর এমন ফলাও করে প্রচার করে কোন অর্বাচীন!
শ্রেক ভেড়া হয়েও কেন বিখ্যাত সেটি জানতে হলে একটু পেছনে চলে যেতে হবে। ১৯৯৮ সালে এই ভেড়াটি হারিয়ে গিয়েছিল। ছয় বছরেও সন্ধান মেলেনি যখন, ধারণা করা হলো, নিশ্চয়ই মরে গেছে। কিন্তু সবাইকে চমকে দিয়ে ২০০৪ সালে একটা গুহা থেকে উদ্ধার করা হলো শ্রেককে। তত দিনে তার গায়ের পশম স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে তিন গুণ।
নিউজিল্যান্ডে গবাদিপশু হিসেবে ভেড়া এমনিতেই অনেক জনপ্রিয়। নিজেদের মাত্র ৪৩ লাখ জনসংখ্যার হিসাব দিতে গিয়ে তারা ভেড়ার হিসাবও টেনে আনে। কারণ এরই মধ্যে দেশটিতে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেড়ে গেছে দশ গুণ! তার ওপর শ্রেকের সঙ্গে জড়িয়ে গেছে ‘মানবিক’ গল্প। হারিয়ে গিয়ে, একা একা থেকে সব প্রতিকূলতার সঙ্গে ‘লড়াই’ করে টিকে ছিল শ্রেক। এতটাই বিখ্যাত হয়ে গিয়েছিল, তার গা থেকে পশম কেটে নেওয়ার দৃশ্য সরাসরি প্রচারিতও হয়েছে। শুধু কি তা-ই? নিউজিল্যান্ডের তখনকার প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সঙ্গে জাতীয় সংসদ ভবনে গিয়ে সাক্ষাৎও করে এসেছে শ্রেক। নিয়মিত দাতব্য কাজে অংশ নিয়ে প্রচুর টাকাও সংগ্রহ করে দিয়েছে।
কিন্তু বয়সের কাছে হার মানতে হয় সবাইকে। ১৬ বছর বয়সী শ্রেকও মেনেছে। তার মৃত্যুকে আর সব বিখ্যাত কিউই নাগরিকের সঙ্গেই তুলনা করে সাউথল্যান্ড টাইমস লিখেছে, ‘শেষ পর্যন্ত একজন আইকনিক কিউইর মৃত্যু হলো।’ নিউজিল্যান্ডের ‘চার্চ অব দ্য গুড শেফার্ড’-এ তার স্মরণে অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। রাষ্ট্রীয় শোক জানালেও সেটা হয়তো বাড়াবাড়ি মনে হতো না।
প্রয়াত শ্রেক আমাদের আবারও সেই সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, কিছু কিছু মানুষ পশুরও নিচের স্তরে নেমে যায়, আর কিছু কিছু পশু মানুষেরও ওপরের স্তরে উঠে আসে!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×