somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেসি এখন পার্টি-বয়!

১৬ ই জুন, ২০১১ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিওনেল মেসির পাঁড় ভক্ত নিশ্চয়ই শিরোনাম পড়ে আঁতকে উঠবেন! অবিশ্বাসমাখা বিস্ময়ে বলবেন 'ডাহা মিথ্যা, ভুয়া খবর'। কিন্তু আর্জেন্টিনার 'ফ্রি' নামের একটি দৈনিকই যে বোমাটি ফাটিয়েছে; পত্রিকাটি জানিয়েছে, কোপা আমেরিকার প্রস্তুতি শিকেয় তুলে রেখে মেসি মেতে আছেন মদ, নারী আর পার্টি নিয়ে!
খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় 'লিও' অস্বীকার করেছেন সবটাই। ভক্তদের আশ্বস্ত করেছেন কোপায় খেলতে দেশে ফেরার পর মদ, নারী, পার্টি কোনোটার সঙ্গেই তিনি জড়িত নন বলে। কিন্তু আর্জেন্টিনার খুদে জাদুকরের দেওয়া পার্টিতে মধ্যমণি হয়ে থাকা ড্রিমিং অব ড্যান্সিং তারকা জোনা গঞ্জালেস যে আবার দাবি করলেন, মেসির সঙ্গে সময় কাটিয়েছেন তিনিও। এবং ওই পার্টিতে মেসি, মিলিতোরা দুই ভাই, মার্টিন পালেরমোও নাকি ছিলেন। প্লে-বয় মডেল ক্লদিও চিয়ারদোনে, অন্তর্বাসের মডেল আন্দ্রেয়া রিনকন, মডেল ও অভিনেত্রী লুলি সালাজারাও এসেছিলেন মেসির নিমন্ত্রণে। এই লুলিই কিন্তু সাড়া ফেলে দিয়েছিলেন আর্জেন্টিনা ২০১০ বিশ্বকাপ জিতলে তিনি বুয়েন্স এইরেসের রাজপথে দিগম্বর দৌড় দেবেন বলে! তা হলে?
১৯৮৬ বিশ্বকাপের পর ২০০৮ সালের বেইজিং অলিম্পিক থেকে স্বর্ণ জয় করা ছাড়া বড় কোনো শিরোপা ওঠেনি আর্জেন্টিনার শোকেসে। আগামী জুলাইতে শুরু হতে যাওয়া কোপার আয়োজক হওয়ায় আর্জেন্টাইনদের চোখে এখন শিরোপা-খরা ঘোচানোর স্বপ্ন। গত দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে মেসি-হিগুয়াইনরাও প্রতিশ্রুতি দিয়েছেন স্বপ্নপূরণের। কিন্তু তলে তলে এসব কী কাণ্ড করে যাচ্ছেন মেসি!
তবে শিরোনাম যা-ই বলুক না কেন, জোনা অবশ্য বলছেন পার্টিতেও মেসি থাকেন 'মেসির' মতোই। মানে ফুটবল ভাবনায় বুঁদ হয়ে থাকেন ২৩ বছর বয়সী এই তারকা ফুটবলারটি, 'মেসি ও আমি অনুষ্ঠান দেখেছি। বেশি কিছু হয়নি আমাদের মধ্যে এবং সত্য কথা হলো, সে ছিল তার ফুটবল-ভাবনা নিয়ে।'
তবে 'লিও'র পুয়ের্তো মাদিরোর ফ্ল্যাটে গত শুক্রবারে পার্টি হওয়ার কথা স্বীকার করেছেন জোনা। 'ফ্রি'কে জানিয়েছেন, 'লিওর অ্যাপার্টমেন্টটা খুবই সুন্দর। প্লাজমা টিভি আছে, ধূসর রঙের পর্দা, ছোট ছোট অনেক কিছু দিয়ে সেটি সাজানো। বিএমডাবি্লউতে চড়ে আমরা সবাই ভোর ৪টায় নাশতার জন্য বেরিয়েছিলাম। এরপর গেলাম সান্তানা ফে'তে, সেখানে গিয়ে প্লে-স্টেশনে কাম্বিয়া (কলম্বিয়ার জনপ্রিয় সংগীত) উপভোগ করেছি।' এরপর জোনা পার্টির গল্প শেষ করলেন, 'কনসার্ট শেষ করে লিও ঘুমাতে গিয়েছিল' বলে। কিন্তু এ 'গল্প' কি আর শেষ হওয়ার মতো? এমনিতেই আর্জেন্টিনাকে বড় কোনো সাফল্য উপহার দিতে পারেননি বলে তাঁকে প্রায় 'মেসি বার্সেলোনার, আর্জেন্টিনার নয়' খোঁচা খেতে হয়। আর এবার তিনি কি না কোপা খেলতে দেশে এসে মদ, নারী, পার্টি নিয়ে মজে আছেন!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×