ওয়াইফাই শহর হচ্ছে সিউল
১৬ ই জুন, ২০১১ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শহরের সব জায়গায় নাগরিক ও পর্যটকদের বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দিচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের নগর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে প্রায় চার কোটি ৪০ লাখ ডলারের নতুন একটি প্রকল্পের ঘোষণা দিয়েছে তারা। তারহীন ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে এ সেবা দেওয়া হবে। কর্তৃপক্ষ গতকাল বুধবার এ কথা জানায়।
সিউলে আধুনিক প্রযুক্তির স্মার্ট ফোন ও ট্যাবলেট কম্পিউটারের ব্যবহার ব্যাপক হারে বাড়ছে। কিন্তু ঘরের বাইরে বা তারহীন প্রযুক্তির ইন্টারনেট ব্যবহারের সুযোগ সেই তুলনায় সীমিত। গতকাল এক বিবৃতিতে সিউল কর্তৃপক্ষ জানায়, সিউলের ৮৩ শতাংশ এলাকা এখনো ওয়াইফাই প্রযুক্তির বাইরে রয়েছে। শিগগরিই শহরের সব কোণে এ সুবিধা পেঁৗছে যাবে। নগর কর্তৃপক্ষ জানায়, পার্ক, রাস্তা ও জনসমাগম হয় এমন বিভিন্ন স্থান মিলিয়ে প্রায় ১০ হাজার ৪৩০টি জায়গায় ইন্টারনেট পাওয়া সম্ভব হবে। ২০১৫ সালের মধ্যে বাস্তবায়িত হবে প্রকল্পটি। প্রকল্পটি বাস্তবায়নে স্থানীয় তিনটি ওয়্যারলেস অপারেটর প্রায় চার কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে। চলতি বছরের শেষ নাগাদ সিউলের সব বাসস্টপ, রেলস্টেশন ও ট্যাঙ্স্টি্যান্ডে তারহীন ইন্টারনেট সুবিধা চালু করা হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন