ঘুষকে ‘স্পিড মানি’ বলে কেন?
০৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মবিল তেল যেমন গাড়ির যন্ত্রাংশের ঘর্ষণজনিত বাধা কমিয়ে সাবলীল গতি নিশ্চিত করে, তেমনি ক্ষেত্রবিশেষে ঘুষের টাকা কোনো কাজের গতি বাড়িয়ে দেয়। এ জন্য একে ‘স্পিড মানি’ বা গতি সৃষ্টিকারী টাকা বলে। দুর্নীতির অন্যতম মাপকাঠি হলো ঘুষ। দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে কয়েক বছর আগে এমন অবস্থা ছিল যে পর্যটকেরা ঘুষ না দিলে বিমানবন্দরে তাদের পাসপোর্টে সিল দেওয়া হতো না, ফিরে যেতে হতো। আফ্রিকার একটি দেশে বিদ্যুৎ বা টেলিফোন বিল দিতে গেলে ব্যাংকে ঘুষ লাগত। বাংলাদেশের অবস্থা সে তুলনায় কিছুটা ভালো বলে টিআইয়ের তালিকায় একটু ওপরের দিকে আছে। কেমন ভালো? শুনুন। একবার এক লোক গেছেন সরকারি দপ্তরে এক কাজে। তিনি জানতেন, ‘ফুয়েল ছাড়া ফাইল নড়ে না।’ তাই ঢাললেন ফুয়েল। খুব দ্রুতই কাজটি হয়ে গেল। কাজ শেষে পিয়ন ওই ব্যক্তির হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বললেন, এটা ‘স্পিড মানি’র আপনার প্রাপ্য অংশ, বাকিটা যথারীতি ভাগ হয়ে যার যার পকেটে গেছে। নিজের দেওয়া ঘুষের টাকার অংশ যে নিজেও পেতে পারেন, এটা দেখে তিনি অবাক! ঘুষের টাকা যখন সততার সঙ্গে ভাগ করা হয় তখনই তা ‘স্পিড মানি’ হিসেবে কাজ করতে পারে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন