somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যু এবং সবর

১৮ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বা পরশু।
কোন এক ব্লগারের মৃত্যু বিষয়ক একটি পোস্টে মন্তব্য করেছিলাম, মৃত্যু ইজ মৃত্যু। আত্মার স্থানান্তর।

আসলে সব মৃত্যুকে কি এতটা স্বাভাবিক ভাবে গ্রহণ করা যায়।

আমার কলিগ এবং বন্ধু খালিদ। বাড়ি আজাদ কাশ্মির। বিয়ে করেছে প্রায় ৮ বছর। কোন সন্তান ছিল না। সর্বশেষ ছুটি কাটিয়ে আসার পর ফোন করে জানতে চেয়েছিলাম কোন নতুন খবর আছে নাকি?

সংক্ষিপ্ত জবাব ছিল তার ওয়েট প্লিজ।

মাস ছয়েক পূর্বে ফোন পেলাম। উল্লসিত কণ্ঠে জানিয়েছিল পুত্র লাভের সংবাদ। খুব খুশি হয়েছিলাম।
তারপরও যখনি ফোনে আলাপ হতো জানতে চাইতাম ছেলের খবর।

আজ ব্যস্ততম সকালে তার ফোন এলো। ব্যস্ততার কারণে উঠাইনি। ঘন্টা খানেক পর আবার ও এলো। নানান কথাবার্তার পর একসময় জানালো,"ভাই হামারা বেটা ফৌত হো গিয়া।"

স্তম্ভিত হয়ে গেলাম। কিছুই বলতে পারছিলাম না।
বারবার বলছিলাম তুমি কী শোনালে।

এরপর তাকে স্কুলে পড়া একটি কাহীনি শোনালাম। এক সাহাবী দম্পতির সন্তান হারানোর বেদনা এবং সবরের কাহীনি।

সাহাবী প্রতিদিনের মতোই কাজে গেছেন। তার স্ত্রী সংসারের কাজকর্ম করছেন। একমাত্র সন্তানের দেখাশোনা করছেন। হঠাৎ তাদের সে প্রিয় সন্তান মৃত্যু বরণ করলো। তিনি শোকে মূহ্যমান হয়ে পড়লেও ধৈর্হ্য হারা হলেন না। বরং মৃত সন্তানকে ঢেকে রাখলেন একটি চাদর দিয়ে। পাড়া পড়শীকে বললেন, আমার স্বামী যখন ঘরে ফিরে আসবে তোমরা কেউ তাকে এ দুঃসংবাদ জানিও না। তারপর প্রতিদিনের মতোই ঘরের কাজকর্ম শেষ করে অপেক্ষায় থাকলেন স্বামীর আগমনের এবং তিনি এলে প্রথমে তাকে বিশ্রাম ও খাওয়া শেষ করার সুযোগ দিলেন। তারপর অত্যন্ত শান্ত সুরে বললেন, " আচ্ছা কেউ যদি তোমার কাছে কোন জিনিস আমানত রাখে এবং কিছুদিন পর তা ফেরৎ চায়, তুমি কি ফেরৎ দিতে অস্বীকার করবে?"
সাহাবী বললেন, অবশ্যই না।
আবারও তিনি বললেন, "ফেরৎ দেয়ার পর তুমি কি মন খারাপ করবে?"
এবারও তিনি বললেন, না।
এবং অবাক হয়ে জানতে চাইলেন, "তুমি হঠাৎ আমাকে এসব কথা জিজ্ঞেস করছো কেন?"
এবার স্ত্রী জানালেন, "আল্লাহ যে সন্তানটি আমাদেরকে দিয়েছিলেন, তা ছিল আমাদের নিকট তার আমানত। তিনি এখন তাকে ফিরিয়ে নিয়েছেন।"

সাহাবী সন্তান হারানোর বেদনায় বাকহারা হয়ে গেলেও আশ্চর্য হলেন তার স্ত্রীর এমন ধৈর্হ্য ধরার ক্ষমতা দেখে।
যথারীতি সন্তানের দাফন-কাফনের ব্যবস্থা হল।
সাহাবী ঘটনাটি জানালেন প্রিয় নবী (সাঃ) এর কাছে। প্রিয় নবী (সাঃ) অত্যন্ত খুশী হলেন এবং তাকে জানালেন আল্লাহ তোমাকে এর চাইতেও উত্তম একটি সন্তান দান করবে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×